শেখ হাসিনাসহ ১০ জনের জাতীয় পরিচয়পত্র লক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

ইসি’র জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাসস’কে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের জাতীয় পরিচয়পত্র ‘লক’ করা হয়েছে এটা সঠিক। তবে নামের তালিকাটা আমি এভাবে বলতে পারছি না।’

ইসি’র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, এনআইডি লক করা ব্যক্তিরা হলেন- শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনআইডি লকের অর্থ হলো এ তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। লক করা এনআইডি কার্যত আর ব্যবহার করা যায় না। এর ফলে বিভিন্ন সেবা পেতে এই ১০ জনের এনআইডি’র তথ্য যাচাই বা সংশোধন করার সুযোগ থাকবে না। যেসব প্রতিষ্ঠান ইসির সাথে এনআইডি সেবার বিষয়ে চুক্তিবদ্ধ, তারা লক করা এনআইডি’র তথ্য দেখতে পাবেন না।

সূত্র : বাসস

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
  • বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • Copy link
    URL has been copied successfully!