Quick News
আফগানিস্তানের ভারত সফরের সূচি চূড়ান্ত
ভারত ক্রিকেট মাঠে নতুন ইতিহাসের পথচলা শুরু করতে যাচ্ছে। আগামী জুনে আফগানিস্তানকে স্বাগত জানাবে ভারত, যেখানে দুই দলের মধ্যে এক টেস্ট ও তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। নিউ চণ্ডীগড় স্টেডিয়ামে হবে একমাত্র টেস্ট ম্যাচ, যা ভারতের ৩১তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেকের মর্যাদা পাবে। এই ম্যাচ ৬ জুন শুরু হবে। দুই দলের মধ্যে এটি আফগানিস্তানের সঙ্গে খেলতে চলা মাত্র দ্বিতীয় টেস্ট ম্যাচ; প্রথমটি ছিল ২০১৮ সালে বেঙ্গালুরুতে, যেখানে ভারত ইনিংস ও ২৬২ রানে জয় লাভ করেছিল। টেস্টের পর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ধর্মশালা (১৪ জুন), লখনউ (১৭ জুন) এবং চেন্নাই (২০ জুন)বিস্তারিত…
ঈদ বোনাস নিয়ে শিক্ষকদের জন্য সুখবর
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষকরা। উৎসব ভাতার টাকা পেতে ৪ মার্চের মধ্যে বিল সাবমিট করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের তাগিদ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সোমবার (২ মার্চ) মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ মার্চের মধ্যে ঈদুল ফিতর-২০২৬ এর উৎসব ভাতার বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদেরকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে তেহরানে এক শক্তিশালী বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, খামেনির অবস্থান নিশ্চিত হওয়ার পর তার দপ্তর ও সংশ্লিষ্ট এলাকায় শনিবার সকালে অন্তত ৩০টি বোমা বর্ষণ করা হয়। ইসরায়েল ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে একটি বিশেষ ঠিকানার ওপর নজর রাখছিল। তাদের কাছে তথ্য ছিল যে, ওই স্থানে খামেনি নিয়মিত রাজনৈতিক নেতা এবং সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। শনিবার গোয়েন্দারা নিশ্চিত হন যে খামেনি নির্দিষ্ট একটি ভবনে অবস্থান করছেন। এরপরই কোনো সময়বিস্তারিত…
এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম
সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের মোট ৩০ জন জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দেশটির গণমাধ্যম চ্যানেল-১২ এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার প্রথম আঘাত হানার এক মিনিটের মধ্যে এসব ব্যক্তিরা প্রাণ হারান। চ্যানেল-১২ এর ওয়েবসাইট এন১২-তে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি রাজনৈতিক ও নিরাপত্তা মহল জোর দিয়ে বলছে, তারা অভিযান কেবল শুরু করেছে। আগামী কয়েকদিন অভিযান অব্যাহত থাকবে। অন্যান্য ইসরায়েলি সংবাদমাধ্যম এই সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে নিবিড় পরিকল্পনা ও গোয়েন্দা সহযোগিতার কথা গুরুত্বের সঙ্গে প্রচার করছে। তবে প্রতিরক্ষা বিশ্লেষক ইয়োভ লিমোরবিস্তারিত…
মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি
ইসরায়েল-যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ পর্যায় থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর তথ্য জানানো হলেও তা প্রত্যাখান করেছিল ইরানি কর্তৃপক্ষ। অবশেষে রোববার ভোরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামি রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)। তেহরানভিত্তিক এই সংবাদ সংস্থা তাদের প্রকাশিত সংবাদে জানায়, ইসরায়েলি ও মার্কিন সরকারের আক্রমণে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি শহীদ হয়েছেন। শনিবার সকালে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণে ইসলামী বিপ্লবী, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শহীদ হয়েছেন। এর আগে আলি খামিনির একাধিক স্বজনের মৃত্যুর তথ্য প্রকাশ্যে আসে। রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টা নাগাদবিস্তারিত…
২৭৪ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের
আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ অভিযানে ২৭৪ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আফগানিস্তানে অভিযান এখনো অব্যাহত আছে। অভিযানে আফগানিস্তানের ২২টি স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া অভিযানে ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন, ৮৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও জানান,বিস্তারিত…
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
তবে একই সময়ে এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার গোল্ডের দাম আউন্সপ্রতি ০ দশমিক ৪ শতাংশ কমে ৫ হাজার ২০৬ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দরে পতনের ফলে বিদেশী ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপার মতো পণ্যগুলো আরও সাশ্রয়ী হয়ে তুলনামূলক হয়ে উঠেছে। এতে বিনিয়েগিকারীদের নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝোঁকও বেড়েছে। ব্যাংকিং গ্রুপ সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেছেন, ‘ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা অব্যাহত থাকা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের ফলে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা মূলবান ধাতুর দামে ঊর্ধ্বগতি থাকবে।’ মূলত, পারমাণবিক চুক্তিতে পৌঁছাতেবিস্তারিত…
সাতক্ষীরায় গরুবোঝাই ভ্যান খাদে পড়ে নিহত ২
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যান খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানা এলাকার কুমিরার বালিগাদার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরুবোঝাই ভ্যানে করেবিস্তারিত…
একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার পর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান-জুড়ে শুরু হলো এই সাংস্কৃতিক আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এতে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদবিস্তারিত…
সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্তে দায়িত্ব পালন করবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সেনা দিবস-২০২৬ উপলক্ষ্যে শহীদ সেনা অফিসারদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের পিলখানায় শাহাদাতবরণকারী সদস্যদের পরিবারবর্গ ও নিকটাত্মীয়রা, পিলখানায় চাকরিরত সেই সব সেনা অফিসার যারা দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন, মাহে রমজানের এই পড়ন্ত বিকেলে শ্রদ্ধার সঙ্গেবিস্তারিত…
