বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

তবে একই সময়ে এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার গোল্ডের দাম আউন্সপ্রতি ০ দশমিক ৪ শতাংশ কমে ৫ হাজার ২০৬ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দরে পতনের ফলে বিদেশী ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপার মতো পণ্যগুলো আরও সাশ্রয়ী হয়ে তুলনামূলক হয়ে উঠেছে। এতে বিনিয়েগিকারীদের নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝোঁকও বেড়েছে।

ব্যাংকিং গ্রুপ সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেছেন, ‘ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা অব্যাহত থাকা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের ফলে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা মূলবান ধাতুর দামে ঊর্ধ্বগতি থাকবে।’

মূলত, পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানে হামলা করা হবে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় বসছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সব থেকে বড় সেনা সমাবেশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানও এই আক্রমণের জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। এমন একটি পরিস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আর বিনিয়োগকারীরা দিনের শেষের দিকে মার্কিন-ইরান এই আলোচনার বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছেন। কারণ ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে অ-ফলনশীল সম্পদ হিসেবে স্বর্ণের দাম বৃদ্ধি পায়।

অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও অস্থিরতা লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার স্পট সিলভারের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৮ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। তবে স্পট প্লাটিনামের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২ হাজার ৩০৮ দশমিক ১১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৮০০ দশমিক ৮১ ডলারে লেনদেন হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী সর্বকালের সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারের পৌঁছেছিল স্বর্ণের দর, আর রেকর্ড সর্বোচ্চ ১২১ দশমিক ৬৪ ডলারে ছুঁয়েছিল রুপা।
সূত্র: রয়টার্স

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
  • সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে
  • মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
  • সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
  • নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
  • রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • ফের আন্দোলনের হুমকি দিল ককরোচ পার্টি
  • Copy link
    URL has been copied successfully!