জুনে জাফর-২ ও পায়া স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

আমেরিকাসহ পশ্চিমা নিত্যনতুন নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেই ইরান ২০২৫ সালের জুনের মাঝামাঝি সময়ে দুটি নতুন উপগ্রহ কক্ষপথে স্থাপন করতে যাচ্ছে। উৎক্ষেপণের জন্য নির্ধারিত দুটি উপগ্রহের নাম ‘জাফর-২’ এবং ‘পায়া’।

এ ব্যাপারে ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে সাংবাদিকদের বলেছেন, জানুয়ারিতে উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তা স্থগিত করা হয়েছে।

তিনি জানান, ইরান ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে ১০ দিনের ফজর অনুষ্ঠান উদযাপনকালে কিছু প্রকল্প উন্মোচন করবে।

এর আগে তিনি বলেছিলেন, পার্স-৩ উপগ্রহটি বর্তমানে নির্মাণ পর্যায়ে রয়েছে এবং এর চিত্রের নির্ভুলতা প্রায় দুই মিটার।

এছাড়াও, ‘নাহিদ ১’ এবং ‘নাহিদ ২’ স্যাটেলাইট শিগগির উৎক্ষেপণের কথা রয়েছে। সূত্র: মেহর নিউজ

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে
  • মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
  • সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
  • নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
  • রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • ফের আন্দোলনের হুমকি দিল ককরোচ পার্টি
  • ১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা
  • Copy link
    URL has been copied successfully!