মঠবাড়িয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ৩
পিরোজপুরের মঠবাড়িয়ায় সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন সংঘবদ্ধ সন্ত্রাসীকে আটক করেছে। বুধবার(২৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে মেজর মোস্তফা কামালের নেতৃত্বে সেনা সদস্যের একটি টিম মঠবাড়িয়ার তুষখালী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে। এসময় তাদের নিকট হতে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করে।
আটক ব্যক্তিরা হলেন, মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. রাকিব (২৪), একই ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মো. মিলনের ছেলে আসাদ (২৬) ও ফুল মিয়া হাওলাদারের ছেলে নুর আলম (৩২)।
এসময় আটককৃতদের কাছে মজুদকৃত ১১০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৩টি রামদা, ১টি রেঞ্জ, ৩টি কাঁচি, ফয়েল পেপার, ১ সেট ওয়াকি-টকি, ৩টি গ্যাস লাইট, ৩টি স্মার্টফোন সেট, ২টি বাটন ফোন সেট, ১টি জাতীয় পরিচয়পত্র এবং ২টি দা জব্দ করা হয়।
মঠবাড়িয়া সেনা ক্যাম্পের মেজর মোস্তফা কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার তুষখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় আটকৃতদের নিকট হতে দেশীয় অস্ত্র, মাদক, মোবাইলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।
তিনি জানান, এলাকায় মাদক নির্মূলে ও জননিরাপত্তায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩৬ বোতল ভারতীয় কোরেক্স সিরাপসহ প্রায় সাড়ে ৯ লাখবিস্তারিত…
রংপুরে যুবককে কুপিয়ে হত্যা
রংপুরে পূর্ব বিরোধের জেরে রাকিব হাসান (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারবিস্তারিত…
