নাটোরে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহি এক বাসের চাপায় মো.মনছুর রহমান(৪০) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনছুর রহমান বড়াইগ্রাম উপজেলার ধারাবারিষা ভিট কাজিপুর গ্রামের সারোয়ার হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গুরুদাসপুর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বড়াইগ্রামের কাজিপুর ফিরছিলেন। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট মোড় পাড়াপাড় হওয়ার সময় একটি যাত্রীবাহি রাজকীয় পরিবহন সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা ওসি মনিরুজ্জামান ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতবিস্তারিত…
সিলেটে ২২ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
সিলেটের বিয়ানীবাজারে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) চারখাইবিস্তারিত…
