(Untitled)

টাঙ্গাইলের সখীপুরে পিতাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ওয়াহেদুজ্জামান সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ার আব্দুস সামাদের ছেলে।

আদালত সূত্র জানায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ায় পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে পিতা আব্দুস সামাদকে কুপিয়ে হত্যা করে তার ছেলে ওয়াহেদুজ্জামান। ঘটনার দিন রাতেই সে পালিয়ে যায়। পরে নিহতের ভাই আব্দুর রশিদ সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, গ্রেপ্তারের পর আদালতে সব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। এই রায় হত্যার বিচারে আইনের শাসন প্রতিষ্ঠাকে আরও সুদৃঢ় করেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ
  • লস্কর ফিলিং স্টেশনে পুলিশ পরিচয়ে তেল পাচারের অভিযোগ
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • তারুণ্য সোসাইটির পক্ষ থেকে ঝাউডাঙ্গা ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • ৪২ শহীদ পরিবারের মাঝে সাতক্ষীরা জামায়াতের ঈদ উপহার বিতরণ
  • Copy link
    URL has been copied successfully!