সরাসরি চুক্তিতে তাসকিনের দলে পাথিরানা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য নিলামে নাম দিয়েছেন মাথিশা পাথিরানা। বিপিএলের এই নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল। তবে তার আগেই অন্য এক ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন এই লঙ্কান পেসার।

বিপিএলের কাছাকাছি সময়েই মাঠে গড়াবে আইএলটি-টোয়েন্টি। সেই লিগেই এবার দল পেয়েছেন পাথিরানা। এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

মূলত জেইডেন সিলসের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে পাথিরানাকে। এই ক্যারিবিয়ান পেসার আসর শুরুর আগেই ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে এবার পাথিরানার ওপর আস্থা রাখছে শারজাহ।

একই দলের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলবেন তাসকিন আহমেদ। সব ঠিক থাকলে তাসকিনের সঙ্গে বল হাতে জুটি বাধতে দেখা যেতে পারে পাথিরানাকে।

আইএল টি-টোয়েন্টির এবারের আসর শুরু হবে ১০ জানুয়ারি থেকে। এদিকে বিপিএল শুরু হতে পারে ২৬ ডিসেম্বর থেকে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানি তারকা
  • নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির
  • রেকর্ড গড়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
  • আফগানিস্তানের ভারত সফরের সূচি চূড়ান্ত
  • সিংহাসন ফিরে পেলেন রাজা
  • জাতীয় দলের সঙ্গে অনুশীলনের অনুভূতি জানালেন আলপি
  • মায়ামির নতুন মৌসুম শুরু হার দিয়ে
  • বড় জয়ে বিশ্বকাপ মিশন শেষ অস্ট্রেলিয়ার
  • Copy link
    URL has been copied successfully!