আবারও ক্যাপিটালসে মুস্তাফিজ
বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টির (আইএল টি–টোয়েন্টি) চতুর্থ আসরে দল পেয়েছেন। সাকিবকে নিয়েছে এমআই এমিরেটস এবং তাসকিনকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
এবার বদলি খেলোয়াড় হিসেবে মুস্তাফিজকে দলে নিল দুবাই ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর মাত্র দুই সপ্তাহ আগে আজ এই ঘোষণা দিয়েছে তারা।
এর আগে আগস্টে সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে নেওয়ার কথা বলেছিল দুবাই। কিন্তু পরে সেই চুক্তি বাতিল করে হায়দার আলীকে অন্তর্ভুক্ত করেছিল দলটি। শেষ পর্যন্ত আবারও মুস্তাফিজের ওপরই আস্থা রাখল দুবাই ক্যাপিটালস।
তবে দুবাই দলে নাম আসলেও আইএল টি–টোয়েন্টিতে মুস্তাফিজের খেলা এখনো অনিশ্চিত। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে বিপিএল, আর আইএল টি–টোয়েন্টি শেষ হবে ৪ জানুয়ারি।
তাই দুটো লিগে একসাথে খেলতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন হবে। সাকিবের এনওসি নিশ্চিত হলেও মুস্তাফিজ ও তাসকিনকে বিসিবির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
সম্পর্কিত সংবাদ
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণাবিস্তারিত…
কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে ৩৮ বলে ঝড়ো ৭৮ রানের ইনিংসবিস্তারিত…
