এইচএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, আটক ২

ডেস্ক নিউজ :: মেহেরপুরে প্রেমিকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রেমিকাকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। আরেক অভিযুক্ত এখনো পলাতক।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার রাজাপুর গ্রামের আফতাব আলীর ছেলে আশরাফুল ইসলাম এবং জুমাত আলীর ছেলে রাকিবুল ইসলাম। পলাতক মিনারুল একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, ঘটনার রাতেই ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে তিনজনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেছেন। পরদিন দুপুরে অভিযান চালিয়ে আশরাফুল ও রাকিবুলকে আটক করে পুলিশ।

গতকাল শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারে বলা হয়, বুধবার বিকেলে এইচএসসি পরীক্ষার্থী ওই ছাত্রী তাঁর প্রেমিকের সঙ্গে মোটরসাইকেলযোগে শহরের বিভিন্ন স্থানে ঘুরতে বের হন। সন্ধ্যার পর তাঁরা রাজাপুর গ্রামের মাঠের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিন যুবক তাঁদের গতি রোধ করেন। এক পর্যায়ে প্রেমিকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাঁকে পাশের ইউপি সদস্য চঞ্চলের ভাটার পেছনের আমবাগানে নিয়ে যান তাঁরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ
  • লস্কর ফিলিং স্টেশনে পুলিশ পরিচয়ে তেল পাচারের অভিযোগ
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • তারুণ্য সোসাইটির পক্ষ থেকে ঝাউডাঙ্গা ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • ৪২ শহীদ পরিবারের মাঝে সাতক্ষীরা জামায়াতের ঈদ উপহার বিতরণ
  • Copy link
    URL has been copied successfully!