নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে তামিম মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ওই গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ির কাজ শেষে তামিম বৈদ্যুতিক মোটরের পাশে হাত ধোয়ার সময় অসাবধানতাবশত খোলা তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে গুরুতর আহত হয়।
দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু
নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কার (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়েরবিস্তারিত…
খানজাহান আলীর মাজারের দীঘি থেকে সরিয়ে নেওয়া হলো সেই কুমির
বাগেরহাটে হযরত খানজাহান আলীর (র.) মাজার সংলগ্ন দিঘি থেকে একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। বুধবারবিস্তারিত…
