জানা গেল বিপিএল শুরুর সময়

চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরের আয়োজনের দায়িত্ব পেয়েছেন সদ্য নির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় বুলবুলকে বিপিএল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল।

এছাড়া নতুন দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন।

দুই মাসের মধ্যে বিপিএলের মতো বড় টুর্নামেন্ট আয়োজন নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ। তবে নতুন বোর্ড সদস্যরা আত্মবিশ্বাসী। পরিচালনা পর্ষদের সদস্য ইফতেখার মিঠু বলেন, ‘চ্যালেঞ্জিং হলেও আমরা আয়োজন করতে পারব ইনশাআল্লাহ। আমরা যারা নতুন নির্বাচিত হয়েছি, আমাদের এক ঘন্টাও সময় নষ্ট করার সুযোগ নেই।’

উল্লেখ্য, ক্যাটাগরি-১ থেকে পরিচালক পদে নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম। ১৭ ভোটারের মধ্যে দুজনই ১৫টি করে ভোট পান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ
  • কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
  • কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
  • আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা
  • Copy link
    URL has been copied successfully!