বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-চীনের ম্যাচ

বাংলাদেশ-চীন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর অতিক্রম করছে। এই উপলক্ষ্যে ঢাকাস্থ চীনের দূতাবাস শিক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যের পাশাপাশি ক্রীড়া খাতেও নানা উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় চীনের বিশ্ববিদ্যালয়ের একটি নারী ফুটবল দল বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে এসেছে। সে উপলক্ষ্যে আজ (বৃহস্পতিবার) বিকেলে একটি সংবাদ সম্মেলন হয়েছে বাফুফে ভবনে।

সংবাদ সম্মেলনে ছিলেন ঢাকাস্থ চীন দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লিও সাওপেং। তিনি বলেন, ‘ফুটবল বাংলাদেশে অনেক জনপ্রিয় তাই ফুটবল দিয়েই শুরু। দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনেক আয়োজন থাকবে বছরব্যাপী। ক্রীড়া ছাড়াও অন্য ক্ষেত্রেও নানা কর্মসূচি থাকবে।’ বাংলাদেশ অ-১৭ নারী দল সম্প্রতি ভুটান থেকে ফিরেছে। সেই দলের মেয়েরাই মূলত চীনের মিনজু বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলবে। বাংলাদেশ দলের কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘মেয়েরা ছুটি কাটিয়ে এসেছে। আমরা কয়েকদিন প্রস্তুতি নিয়েছি। চীনের নারী ফুটবল অনেক ভালো। আশা করি একটা ভালো ম্যাচই হবে।’

চীন বর্তমানে নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন। বাংলাদেশে আসা দলটি অবশ্য কোনো জাতীয় বা ক্লাবের দল নয় বিশ্ববিদ্যালয়ের। এই দল সম্পর্কে খানকিটা ধারণা দিয়েছেন চীনা দূতাবাসের কূটনীতিক, ‘আসলে আমরা দূতাবাসই দলটি ঠিক করেছি। ১৮ জনের মধ্যে মিনজু বিশ্ববিদ্যালয়ের ১৩ জন অন্য বিশ্ববিদ্যালয়ের ৫ জন। এরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত খেলে।’

জাতীয় স্টেডিয়ামে আগামী পরশু (শনিবার) বিকেল ৪টায় বাংলাদেশ চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলবে। এই ম্যাচ দেখতে দর্শকদের কোনো টিকিট লাগবে না। বিনামূল্যে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবে। এই ম্যাচের পৃষ্ঠপোষকতা করছে এইচএসবিসি ব্যাংক।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ম্যানচেস্টার সিটি থেকে ধারে টটেনহ্যামে মিশরীয় ফুটবলার
  • সেমিফাইনালের আগে যা বলছেন চার দলের তারকারা
  • সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
  • শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ
  • কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • Copy link
    URL has been copied successfully!