লিটনের ফিফটিতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
লাল বলে নিয়মিত পারফর্ম করলেও গত কয়েক মাস ধরেই সাদা বলের ক্রিকেটে বেশ ভুগছেন লিটন দাস। এমন সময়েও টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয় তাকে। ফলে অনেকেই এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন। এবার সংক্ষিপ্ত ফরম্যাটেও বড় রানের দেখা পেলেন লিটন।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই ফিফটি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই মাইলফলক ছুঁতে তিনি খরচ করেছেন মাত্র ২৬ বল।
১৩৭ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু বাংলাদেশের। ইনিংসের প্রথম তিন বলের তিনটিই সীমানা ছাড়া করেন পারভেজ হোসেন ইমন। উড়ন্ত সূচনা পাওয়া এই ওপেনার অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। আরিয়ান দত্তের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ৯ বলে ১৫ রান করেছেন এই ওপেনার।
ইমন দ্রুত ফিরলেও তিনে নেমে রানের চাকা সচল রাখেন লিটন দাস। তাকে যোগ্য সঙ্গ দেন তানজিদ তামিম। শুরু থেকেই দেখে-শুনে ব্যাটিং করার চেষ্টা করেন তামিম। তবে উইকেটে থিতু হওয়ার পর ফুলটস ডেলিভারিতে উইকেট বিলিয়ে দেওয়া খানিকটা দৃষ্টিকটুই। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ২৯ রান এসেছে তার ব্যাট থেকে।
১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯৫ রান।
সম্পর্কিত সংবাদ
কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে ৩৮ বলে ঝড়ো ৭৮ রানের ইনিংসবিস্তারিত…
আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বাতিল হয়ে গেছে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনবিস্তারিত…
