চাদের সাবেক প্রধানমন্ত্রীর ২০ বছরের কারাদণ্ড

মধ্য-আফ্রিকার দেশ চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা সুচেস মাসরাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সহিংসতায় উসকানি, বর্ণবাদী ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত করে দেশটির আদালত সাবেক এই প্রধানমন্ত্রীর দণ্ড ঘোষণা করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা সুচেস মাসরাকে বর্ণবাদী ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত করেছেন আদালত। এই অভিযোগে তাকে ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারকরা।

চাদের প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস দেবির কট্টর বিরোধী হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী সুচেস মাসরা। যদিও ২০২৪ সালের মে মাসে দেশটির জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে দেবির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় পাঁচ মাস দায়িত্ব পালন করেছিলেন তিনি।

বর্ণবাদ ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর অভিযোগে গত মে মাসে দেশটির প্রসিকিউটর মাসরার বিরুদ্ধে তদন্ত শুরু করেন। এই ঘটনার সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলীয় মানদাকাও শহরে সংঘটিত এক সংঘর্ষের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করা হয়। রক্তক্ষয়ী ওই সংঘর্ষে প্রায় এক ডজন মানুষের প্রাণহানি ঘটে।

২০ বছরের কারাদণ্ডের পাশাপাশি মাসরাকে ১৮ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর আইনজীবী কাজিলেম্বায়ে ফ্রান্সিস বলেছেন, আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিলের পরিকল্পনা করছেন তারা।

সূত্র: রয়টার্স।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ইরানের এখনো সামরিক সক্ষমতা আছে : পেন্টাগন
  • সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ
  • ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের
  • ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান
  • যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
  • খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
  • Copy link
    URL has been copied successfully!