২ পুলিশকে হত্যা করে আসামি পালিয়েছে

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের অদূরে ফ্লোরিডায় পুলিশের দুই কর্মকর্তাকে হত্যা করে জাবুলানি থাবাং মায়ো নামে এক আসামি পালিয়ে গেছে।

দেশটির স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ওয়ারেন্ট অফিসার ও অন্যজন সার্জেন্ট অফিসার।

জানা গেছে, শুক্রবার সকালে আসামি মায়োকে রোডিপুর্টের ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হয়। হাজিরা শেষে কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়।

পরে মায়ো পুলিশের গাড়ি চালিয়ে কয়েক কিলোমিটার যান। এরপর গাড়িটি রাস্তার পাশে রেখে পালিয়ে যান। ওই সময় পুলিশদের ব্যবহৃত গুলিগুলো নিয়ে যান তিনি।

ঘাউটেং পুলিশের মুখপাত্র মাভেলা মাসোন্ডো বলেছেন, রুডপোর্ট সিবিডি দিয়ে গাড়ি চালানোর সময় দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ সার্জেন্টকে মৃত ঘোষণা করা হয়। আর ওয়ারেন্ট অফিসারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাচাই-বাছাই শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

২০২৩ সালে ফেব্রুয়ারিতে ব্যবসা প্রতিষ্ঠান ডাকাতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মায়োকে গ্রেফতার করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
  • সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে
  • মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
  • সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
  • নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
  • রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • ফের আন্দোলনের হুমকি দিল ককরোচ পার্টি
  • Copy link
    URL has been copied successfully!