ডাকসু নির্বাচনের জন্য ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল চারটায় ঢাবির ডাকসু প্রাঙ্গণে প্যানেল ঘোষণা করে সংগঠনটি।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিকী।

তিনি বলেন, ‘দীর্ঘ ৬ বছর পর আবারও ডাকসু তফশিল ঘোষণা করা হয়েছে। কেউ কেউ ডাকসু বানচালের জন্য ও পরাজিত হওয়ার ভয়ে ডাকসু নির্বাচনের বিপক্ষে কাজ করছে। আমরা নারী শিক্ষার্থীদের জন্য বৈদ্যুতিক পাখা, রেজিস্ট্রার বিল্ডিং আধুনিকায়ন, হলের আবাসন, ক্লাসরুম ও লাইব্রেরি আধুনিকায়নসহ সকল কাজের প্রতিশ্রুতি জানাচ্ছি।’

এরপর ২৮ সদস্যবিশিষ্ট প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান নাহিয়ান।

তিনি জানান, ভিপি পদে ঢাবির সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত, জিএস পদে ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আহসান মারজান, এজিএস পদে ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন লড়বেন।

পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে আরও রয়েছেন- শিক্ষা ও গবেষণা বিভাগের আবু বকর, ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আলি,আব্দুর রহমান মাহফুজ, ওমর ফারুক, ইকরামুল কবির, আরিয়ান মাহমুদ রাসেল, আব্দুর রহিম ও আব্দুর রহমান মাহফুজ, ইইই বিভাগের প্লাবন আহমেদ, মলিকুলার সাইন্সের জুরাইয়া আক্তার, আইবির ইলিয়াস তালুকদার, ইসলামের ইতিহাসের মুঈনুল ইসলাম ও ইসমাইল হোসাইন, সমাজবিজ্ঞানের ইয়াসিন আরাফাত, ব্যাংকিংয়ের ইমরান হোসাইন, ইতিহাসের সাব্বির আহমেদ, ফিন্যান্সের মানসুরুল হক শান্ত, ভাষাবিজ্ঞানের মোসা. হাবিবা, আইনের শাহরিয়ার জাবির, আরবীর আফজাল হোসাইন সিয়াম, নূরুল জান্নাত মান্না ও রেজাউল করিম, ওএসএলের মোহাম্মদ রিয়াদ, জার্নালিজমের এরফান মোহাম্মদ, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন জাকিয়া মুন প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • অর্থ আত্মসাত করার অভিযোগে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে শোকজ করা হয়েছে
  • জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন
  • ইবিতে ‘ইসলামে অবাধ তথ্য প্রবাহ শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত
  • ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক নওসের আলীর যোগদান
  • ১১ বিশ্ববিদ্যালয়ে একযোগে ভিসি নিয়োগ, দায়িত্ব পেলেন যারা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ
  • কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯ শতাংশ
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
  • Copy link
    URL has been copied successfully!