সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৩ হাজার ৫৩২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৮ জুন) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, আবাসিক আইন লঙ্ঘনের জন্য ৭ হাজার ৯০৩ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টায় ৩ হাজার ৭৪৪ জন এবং শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আরও ১ হাজার ৮৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ান, ৩১ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক ছিলেন।

এসপিএ আরও জানিয়েছে, সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৩৪ জনকে আটক করা হয়েছে এবং অবৈধ অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন এবং আশ্রয় দিয়ে সাহায্য করে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা, পাশাপাশি তার যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

এ ছাড়া সন্দেহজনক অভিযুক্তদের বিরুদ্ধে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে টোল ফ্রি ৯১১ নম্বর এবং দেশটির অন্যান্য অঞ্চল থেকে অভিযোগ জানাতে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
  • সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে
  • মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
  • সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
  • নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
  • রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • ফের আন্দোলনের হুমকি দিল ককরোচ পার্টি
  • Copy link
    URL has been copied successfully!