লড়াই চলবে, মাথা নত করবে না ইরান: জাতির উদ্দেশে খামেনি

ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের পাশাপাশি চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও ইরান দৃঢ়ভাবে দাঁড়াবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ‘ইরান, এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না। কারণ, ইরানিরা আত্মসমর্পণকারী নয়।’

বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয়। উপস্থাপক নিজেই এটি পড়ে শোনান, খামেনি নিজে নন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলেছিলেন। এমন প্রেক্ষাপটে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ‘এই জাতি কারও চাপের কাছে আত্মসমর্পণ করবে না।’

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যারা ইরান ও এর ইতিহাস জানে, তারা বোঝে— ইরানিদের সঙ্গে হুমকির ভাষায় কথা বললে কোনো ফল হয় না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলেছিলেন। এমন প্রেক্ষাপটে আয়াতুল্লাহ আলী খামেনি বললেন, ইরানিরা আত্মসমর্পণকারী নয়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গ টেনে খামেনি বলেন, ‘আমেরিকানদের জানা উচিত, যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক হস্তক্ষেপ করে, তার পরিণতি হবে অপূরণীয়।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ
  • ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের
  • ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান
  • যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
  • খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
  • এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম
  • Copy link
    URL has been copied successfully!