বরিশালে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ১২৪
বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ১২৪ জন। বিভাগের সাত মৃতের পাঁচজনই বরগুনার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত বিভাগে মোট আক্রান্ত ২,৪৮৬ জন। বরগুনায়ই আক্রান্ত ১,৫৫২ জন—যা মোটের ৬০ শতাংশের বেশি। বর্তমানে বিভাগে ৩২৪ জন চিকিৎসাধীন, এর মধ্যে ১৯৩ জন বরগুনায়।
বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট প্রকট। ৫৪ পদের বিপরীতে কর্মরত ১৮ জন। রোগীর চাপে চিকিৎসা সেবা ব্যাহত। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে ২ চিকিৎসক পদায়ন করা হয়েছে, আরও দুজন আসছেন।
স্বাস্থ্য বিভাগের জরুরি সভায় জানানো হয়, বরগুনায় ডেঙ্গু বিস্তারের কারণ পরিষ্কার নয়, তবে অপরিচ্ছন্নতা, জলাবদ্ধতা ও জনসচেতনতার অভাবকে দায়ী করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ
নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু
নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কার (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়েরবিস্তারিত…
খানজাহান আলীর মাজারের দীঘি থেকে সরিয়ে নেওয়া হলো সেই কুমির
বাগেরহাটে হযরত খানজাহান আলীর (র.) মাজার সংলগ্ন দিঘি থেকে একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। বুধবারবিস্তারিত…
