চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, ডাক পেলেন বিজয়

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট বাংলাদেশ খেলবে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলে দুটি পরিবর্তন করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা এনামুল হক বিজয়কে দলে নেয়া হয়েছে। আর পেসার নাহিদ রানাকে বাদ দিয়ে বাহাতি স্পিনার তানভীর ইসলামকে নেয়া হয়েছে।

৩২ বছর বয়সী উইকেটরক্ষক–ব্যাটার বিজয় সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে আছেন বিজয়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত করেছেন চারটি সেঞ্চুরি, যার সর্বশেষটি এসেছে বুধবার আবাহনীর বিপক্ষে। সেটারই পুরস্কার পেলেন প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরে।

আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon

সম্পর্কিত সংবাদ

  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানি তারকা
  • নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির
  • রেকর্ড গড়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
  • আফগানিস্তানের ভারত সফরের সূচি চূড়ান্ত
  • সিংহাসন ফিরে পেলেন রাজা
  • জাতীয় দলের সঙ্গে অনুশীলনের অনুভূতি জানালেন আলপি
  • মায়ামির নতুন মৌসুম শুরু হার দিয়ে
  • বড় জয়ে বিশ্বকাপ মিশন শেষ অস্ট্রেলিয়ার
  • Copy link
    URL has been copied successfully!