সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল

মুহাম্মদ হাফিজ :: ফিলিস্তানে ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পরে হাজার হাজার সাতক্ষীরা বাসীর অংশগ্রহণে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বর হতে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

হাফেজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা খাইরুল বাশার এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরা জেলার সেক্রেটারী হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ কল্যাণ পরিষদ সাতক্ষীরা সদর শাখার সেক্রেটারি হাফেজ অহিদুজ্জামান অহিদ, পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন, জাতীয় ইমাম সমিতির সদর সেক্রেটারী মাওলানা মনিরুল ইসলাম ফারুকী,সাতক্ষীরা ইমাম-মুয়াজ্জিন কল্যান পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি নুরুল্লাহ, হাফেজ শাহাদাত হোসেন, মুফতি আখতারুজ্জামানসহ হাফেজ কল্যান পরিষদ ও জাতীয় ইমাম সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • শিশুর মৃত্যু
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের প্রধান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
  • কুষ্টিয়ায় বাসচাপায় নারীসহ ২ জন নিহত
  • কিশোরগঞ্জে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২
  • যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
  • মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
  • ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত।
  • নারায়ণগঞ্জের মেঘনায় ট্রলারডুবি: নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন নিখোঁজ
  • Copy link
    URL has been copied successfully!