আবার আবাবিল পাখি প্রয়োজন: ওমর সানী
ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে। পাখির মতো মরছে মানুষ। আহতদের চিৎকারে ভারি আকাশ বাতাস।
গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে ঢালিউড অভিনেতা ওমর সানিকে। সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য প্রকাশ করেছেন অভিনেতা।
আজ সোমবার নিজের ফেসবুকে সানী লিখেছেন, হে আল্লাহ আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
এদিকে গাজাবাসী নিয়ে ওমর সানীর পোস্ট মনে ধরেছে তার অনুসারীদের। একমত পোষণ করেছেন তারা। মন্তব্যের ঘরে অনেকে প্রকাশ করেছেন তা।
এর আগে গাজাবাসীদের নিয়ে সংগীতশিল্পী আসিফ আকবর লেখেন, বিদায় রাফাহ্-গাজার জান্নাতি শহীদেরা। শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আর তাদের নিকৃষ্ট শাসকরা আনন্দে থাকুক জ্বলন্ত জমিনের দোজখে।
যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে— প্রশ্ন সিয়ামের
সানী ছাড়াও গাজাবাসীদের নিয়ে লিখেছেন সংগীতশিল্পী আসিফ আকবর, অভিনেত্রী সাদিয়া আয়মান, অভিনেতা সিয়াম আহমেদসহ অনেকে।
সম্পর্কিত সংবাদ
শিল্প নির্দেশক তরুণ ঘোষের বিদায়
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও বিশিষ্ট চিত্রশিল্পী তরুণ ঘোষ মারা গেছেন। গত বুধবার দিবাগতবিস্তারিত…
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
