৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত-মিয়ানমার সীমান্ত

ভারত ও মিয়ানমার সীমান্তে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮। বুধবার (৫ মার্চ) সকালে এই ভূমিকম্প আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, বুধবার মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ ​​কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় আঘাত হানে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানা এই ভূমিকম্প বাংলাদেশেও অনুভূত হয়েছে।

সংস্থাটি বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬ এবং ভারতের ইয়ারিপোক থেকে ৪৪ কিলোমিটার দূরে এটি আঘাত হানে।

এই ভূমিকম্প বাংলাদেশের সিলেটেও অনুভূত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ
  • ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের
  • ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান
  • যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
  • খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
  • এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম
  • Copy link
    URL has been copied successfully!