তারেক রহমানকে মোদির অভিনন্দন, পাশে থাকার বার্তা

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় ২০ বছর পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে বিএনপি। এর প্রাক্কালে দলটির মূল কান্ডারি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিয়েছেন পাশে থাকার বার্তা।

বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এক শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ভারত একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে সবসময় থাকবে।

প্রধানমন্ত্রী মোদি তার বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা ও অংশগ্রহণ প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
  • বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • ১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ফল ঘোষণার আগেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে: গোলাম পরওয়ার
  • ‘ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে’
  • Copy link
    URL has been copied successfully!