ইংলিশ ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন

ইংল্যান্ডের সাবেক ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। গতকাল (সোমবার) অপ্রত্যাশিতভাবে তিনি অস্ট্রেলিয়ার সাউথ পার্থে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে।

স্মিথ ইংল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট খেলেছেন। ৯ সেঞ্চুরিতে চার হাজারের ওপরে রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত পেস বোলিং আক্রমণের বিরুদ্ধে তিন সেঞ্চুরি করেছিলেন তিনি। ১৯৯২ সালে ইংল্যান্ডের বিশ্বকাপের ফাইনালে ওঠা দলের অংশ ছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি রবিন স্মিথ ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের একজন কিংবদন্তি। ১৭ মৌসুমে তিনি ১৮ হাজার ৯৮৪ রান করেছেন। তাকে হ্যাম্পাশায়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রভাব রাখা ক্রিকেটার মনে করা হয়।

রবিন স্মিথের মৃত্যুর বিষয়ে তার পরিবার বলেছে, ‘সবচেয়ে গভীর ও প্রগাড় দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের হ্যারিসন ও মারগাউসের বাবা রবিন স্মিথ আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। তার মৃত্যুর কারণ এখনো জানতে পারিনি।’

রবিন স্মিথ ২০০৪ সালে ক্রিকেটকে বিদায় বলেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। অ্যালকোহল আসক্তি ছিল। তবে এটা তার মৃত্যুর কারণ নয় বলে মনে করছে পরিবার। তবু পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ
  • কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
  • কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
  • আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা
  • Copy link
    URL has been copied successfully!