সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব আমরা চাই। তবে সেটা সমতার ভিত্তিতে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।

শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আ. স. ম হান্নান শাহ্’র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা আমাদের ওপর অত্যাচার ও নির্যাতন করেছে তারা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সবসময় চেষ্টা করেছে কী করে আমাদের বিপদে ফেলা যায়। পানির হিস্যা আমাদের দেয় নাই, তিস্তার হিস্যা পাই নাই, ফারাক্কার ন্যায্য হিস্যা আমরা পাই নাই।

এ সময় বিএনপি মহাসচিব দলের সর্বস্তরের নেতাকর্মী ও সদস্যদেরকে নির্বাচনি মাঠে নেমে যাওয়ার তাগিদ দেন। তিনি বলেন, আপনারা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে কাইত করার জন্য, ঘায়েল করার জন্য।

মির্জা ফখরুল বলেন, শান্তিতে নোবেল লরিয়েট অধ্যাপক ইউনূস, বিশ্ববাসী যাকে সম্মান করে, তাকে আমরা দায়িত্ব দিয়েছি যাতে একটা নিরপেক্ষ উপদেষ্টামণ্ডলী গ্রহণ করে সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করবেন। তিনি বলেন, উপদেষ্টামণ্ডলীর কেউ কেউ বিভিন্ন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়। ৩১ দফার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন করে আশা জাগিয়ে তুলছি।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদের উদ্যোগে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা হয়। জেলা কমিটির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাজী ছাইয়্যেদুল আলম বাবুল ও রিয়াজুল হান্নানসহ স্থানীয় নেতারা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
  • জ্বালানি সমস্যা এই সরকারের সৃষ্টি নয়: সংসদে বিরোধীদলীয় নেতা
  • লংমার্চে পথে পথে জনস্রোত, ছয় দফা থেকে এক দফার হুঁশিয়ারি
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
  • দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • যুবকেরা কারো চোখ রাঙানিকে ভয় করে না- জামায়াত আমির
  • Copy link
    URL has been copied successfully!