এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা মাল্টার

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ মাল্টা। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই ঘোষণা দেওয়া হবে বলে মাল্টার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।

এর আগে, রোববার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল। এর পরদিন জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে মাল্টা।

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের অবসান এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশগুলো। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ সোমবার একই ধরনের ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা প্রথমবারের মতো গত মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। পরবর্তীতে জাতিসংঘের সম্মেলন স্থগিত হওয়ায় মাল্টার স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা পিছিয়ে যায়।

ফিলিস্তিনের পক্ষে দীর্ঘদিনের সমর্থনের ইতিহাস রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভূমধ্যসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র মাল্টার। দেশটি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থনের পাশাপাশি ইসরায়েলের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে।

ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের স্ত্রী কয়েক বছর মাল্টায় বসবাস করেছেন। রোববার রাতে এক ফেসবুক পোস্টে মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা গাজায় মাল্টার অনুদান হিসেবে পাঠানো আটা পৌঁছানোর তথ্য জানান।

তিনি লিখেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আগের সন্ধ্যায় মাল্টার পক্ষ থেকে পাঠানো আটা গাজায় পৌঁছেছে। অ্যাবেলা ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার এই সিদ্ধান্তকে ‌‌‘‘ঐতিহাসিক’’ উল্লেখ করে বলেন, মাল্টা ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ। সূত্র: রয়টার্স।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ
  • ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের
  • ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান
  • যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
  • খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
  • এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম
  • মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি
  • Copy link
    URL has been copied successfully!