কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ
কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমন তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন। শনিবার জাতীয় প্রেসক্লাবে পূবালী ব্যাংক কর্মচারী সংঘের সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
ডা: এ জেড এম জাহিদ হোসেন আরো বলেছেন, পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারা ষড়যন্ত্র করছে।
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে জানিয়ে বিএনপির এ নেতা বললেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পিআর পদ্ধতি বেআইনি আবদার। সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেয়া যায় না। আবেগী না হয়ে জনআকাঙ্ক্ষা বুঝতে হবে।
সম্পর্কিত সংবাদ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবারবিস্তারিত…
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
এখন পর্যন্ত যাত্রীদের থেকে কোনো ধরনের ভোগান্তির অভিযোগ পাননি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ওবিস্তারিত…
