মাথাপিছু আয় বাড়ল ৮২ ডলার

দেশে মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার। চলতি অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার। গত বছর যা ছিল ২ হাজার ৭৩৮ ডলার।

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৪-২৫ অর্থবছরের মাথাপিছু আয়ের এ তথ্য প্রকাশ করেছে। সেখানে সাময়িক হিসাব দেওয়া হয়েছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি)।

বিবিএসের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার। এরপর ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলারে। গত অর্থবছরে তা আরও কমে ২৭৩৮ ডলার হয়।

মূলত ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বিবিএসের হিসাবে মাথাপিছু আয়ের পার্থক্য হয়। চলতি অর্থবছরের বিবিএসের মাথাপিছু আয় হিসাব করতে প্রতি ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১২০ টাকা ২৯ পয়সা। গতবার এই বিনিময় হার ধরা হয়েছিল ১১১ টাকা ৬ পয়সা।

চলতি অর্থবছরে টাকার অঙ্কে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২২১ টাকা। গত অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।

মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরীণ আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই হিসাব করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ
  • এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা
  • স্বর্ণের দামে বড় লাফ, ফের রেকর্ড
  • স্বর্ণের দাম বেড়ে ভরি ২ লাখ ১৭ হাজার ছাড়াল
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
  • আসছে ৫০০ টাকার নতুন নোট
  • বাড়ল জ্বালানি তেলের দাম
  • Copy link
    URL has been copied successfully!