চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া-চীন

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করেছে রাশিয়া এবং চীন। সবকিছু ঠিক থাকলে ২০৩৬ সালের মধ্যেই শেষ হবে এই কেন্দ্রের নির্মাণকাজ।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মহাকাশ বিষয়ক সংবাদমাধ্যম স্পেস ডট কম। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সম্প্রতি ২০২৬ সালে নিজেদের বাজেট সম্পর্কিত একটি প্রস্তাবনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ঘটনাচক্রে তার পরেই এই চুক্তি স্বাক্ষর হয়েছে রাশিয়া ও চীনের মধ্যে।

চাঁদে রাশিয়া-চীনের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা অবশ্য বেশ আগের। ২০২৪ সালে বৃহত্তম রুশ বার্তাসংস্থা তাসকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রোসকসমসের মহাপরিচালক ইউরি বরিসভ। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, চাঁদে রাশিয়া এবং চীন সমন্বিতভাবে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় এবং বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কাজটি করা হবে রোবট ও প্রযুক্তির মাধ্যমে।

“আমরা চাঁদে একটি আন্তর্জাতিক গবেষণাগার নির্মাণ করতে চাই। এমন একটি গবেষণাগার, যার মূল উদ্দেশ্য হবে চাঁদের পরিবেশ ও চন্দ্রপৃষ্ঠ সম্পর্কিত মৌলিক ও দীর্ঘমেয়াদী গবেষণা। প্রথম পর্যায়ে এই গবেষণার কাজটি করা হবে রোবট ও প্রযুক্তির সাহায্যে। এই গবেষণাকাজের জন্য একটি বিদ্যুৎকেন্দ্র প্রয়োজন। আমরা এ ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে কথা বলেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য চাঁদে মানুষের বসতি স্থাপন করা,” তাসকে বলেছিলেন ইউরি বরিসভ

বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য চাঁদের দক্ষিণ মেরু এলাকাকে বেছে নেওয়া হয়েছে। স্পেস ডট কম জানিয়েছে, এই মেগা প্রকল্পে ইতোমধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে মিসর, পাকিস্তান, ভেনেজুয়েলা, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ ১৭টি দেশ।
সূত্র : স্পেস ডট কম, জিও নিউজ

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
  • সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে
  • মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
  • সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
  • নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
  • রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • ফের আন্দোলনের হুমকি দিল ককরোচ পার্টি
  • Copy link
    URL has been copied successfully!