কমলো জ্বালানি তেলের দাম

মার্চ ও এপ্রিলে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার পর মে মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ১ টাকা কমিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এ দাম ১ মে থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রোলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমা বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের জন্য প্রাইসিং ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়।

সর্বশেষ ১ ফেব্রুয়ারি সব ধরনের জ্বালানি তেলের দাম ১ টাকা বাড়ানো হয়েছিল।যা এপ্রিল মাস পর্যন্ত বহাল ছিল।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ
  • এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা
  • স্বর্ণের দামে বড় লাফ, ফের রেকর্ড
  • স্বর্ণের দাম বেড়ে ভরি ২ লাখ ১৭ হাজার ছাড়াল
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
  • আসছে ৫০০ টাকার নতুন নোট
  • বাড়ল জ্বালানি তেলের দাম
  • Copy link
    URL has been copied successfully!