ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ইউক্রেনে তিন দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৮ মে থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে বলে একটি টেলিগ্রাম বার্তায় জানিয়েছে ক্রেমলিন।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এখনো ওই এটার বিষয়ে ইউক্রেনের তরফ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর দুই পক্ষেরই হাজার হাজার সৈন্য ও বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।

সম্প্রতি এই যুদ্ধ বন্ধে মধ্যস্থতা শুরু করেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব তাড়াতাড়ি একটি চুক্তি হতে পারে বলে তিনি কয়েকদিন আগে আভাস দিয়েছিলেন। যদিও চুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে ১৯ এপ্রিল ইস্টার উপলক্ষ্যে ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ভ্লাদিমির পুতিন। যদিও সেটি লঙ্ঘনের জন্য দুই দেশই পরস্পরকে দায়ী করেছিল।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
  • সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে
  • মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
  • সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
  • নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
  • রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • ফের আন্দোলনের হুমকি দিল ককরোচ পার্টি
  • Copy link
    URL has been copied successfully!