অভিষেক ম্যাচেই দ্রুততম ফিফটির রেকর্ড নিউজিল্যান্ড ক্রিকেটারের

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছিলেন মুহাম্মদ আব্বাস। সেটিও আবার নিজের জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে। একদিনের ক্রিকেটে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে অবশ্য দারুণ খেলেছেন তরুণ এই ক্রিকেটার, আগ্রাসী ব্যাতিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পাশাপাশি গড়েছেন বিশ্ব রেকর্ড।

আব্বাসের জন্ম পাকিস্তানে। তবে খেলছেন নিউজিল্যান্ডের হয়ে। আবাসের পিতা আজহার আব্বাসেরও ধ্যানজ্ঞান ছিল ক্রিকেট। এ কারণেই নিউজিল্যান্ড পাড়ি জমানোর পরও ক্রিকেট ভুলতে পারেননি। সেখানে ওয়েলিংটন ও অকল্যান্ডের হয়ে খেলেছেন। বর্তমানে ওয়েলিংটনে সহকারী কোচের দায়িত্ব পালন করছেন।

বাবার মতই ক্রিকেট পাগল ছেলে মুহাম্মদ আব্বাস। ২০২২ সালে নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। এবার হঠাত করেই ডাক পেয়েছেন জাতীয় দলে। আর নিজের প্রথম ম্যাচে খেলতে নেমে সুযোগটাও বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি।

নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই আগ্রাসী ভঙ্গিতে খেলেছেন আব্বাস। নিউজিল্যান্ডের ৩৪৪ রানের বড় সংগ্রহ গড়ার পথে তিনি খেলেছেন ২৬ বলে ৫২ রানের ইনিংস। আর ফিফটি করার পথে গড়েছেন বিশ্বরেকর্ড।

আব্বাস আজ ফিফটি ছুঁয়েছেন ২৪ বলে। এর আগে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজের। দুজনেই নিজেদের অভিষেক ম্যাচে ফিফটি করেন ২৬ বল। এ দুজনকে তপকে এ রেকর্ড নিজের করে নিয়েছেন আব্বাস। এমন রেকর্ড গড়ার দিনে তার দলও ম্যাচটি জিতছে ৭৩ রানে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ম্যানচেস্টার সিটি থেকে ধারে টটেনহ্যামে মিশরীয় ফুটবলার
  • সেমিফাইনালের আগে যা বলছেন চার দলের তারকারা
  • সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
  • শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ
  • কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • Copy link
    URL has been copied successfully!