ঊর্ধ্বতন ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

পুলিশের ঊর্ধ্বতন ১২৭ জন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল সোমবার (১৭ মার্চ) এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

রোববার (১৬ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার একথা জানান।

ডেপুটি প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেবেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারি প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সরকারপ্রধান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বসতে যাচ্ছেন। সেখানে কঠোরভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশনা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪
  • চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
  • ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর ঢাকা কল্যাণ পরিষদের নির্বাচন নিয়ে লঙ্কাকাণ্ড
  • দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
  • জাতীয় সংসদে ১২টি বিল পাস
  • রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির
  • জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর ভাবনা
  • ৩০ এপ্রিল থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী
  • Copy link
    URL has been copied successfully!