সোনারগাঁয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পিরোজপুর ইউনিয়নের আষারিয়াচর ব্রীজের ওপর মালবাহী লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোটরসাইকেল যোগে দুই বন্ধু ঢাকা থেকে কুমিল্লা কোতোয়ালি থানার টমসম ব্রীজ এলাকায় নিজ বাড়িতে যাওয়ার পথে ওই এলাকার জাকির হোসেনের ছেলে তানভির হাসান মজুমদার (২৫) ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। সঙ্গে তার বন্ধু ফয়সাল মিয়া আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, তারা ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তানভির হাসান নামে একজনের মৃত্যু হয়। দুই বন্ধু আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (aiub) অনার্সের ৫ম সেমিস্টারের ছাত্র। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সম্পর্কিত সংবাদ
নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু
নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কার (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়েরবিস্তারিত…
খানজাহান আলীর মাজারের দীঘি থেকে সরিয়ে নেওয়া হলো সেই কুমির
বাগেরহাটে হযরত খানজাহান আলীর (র.) মাজার সংলগ্ন দিঘি থেকে একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। বুধবারবিস্তারিত…
