সৌদির রাষ্ট্রদূত হলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন

সৌদি আরবে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এর কাছে পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে মহাপরিচালক (প্রটোকল) আলী আস সাহরী রিয়াদে পরিচয়পত্রের কপি গ্রহণ করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করায় সৌদি বাদশাহ এবং সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেলোয়ার। এ সময় মহাপরিচালক (প্রটোকল) রাষ্ট্রদূতকে সাদরে গ্রহণ করেন এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত। এ সময়  দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন তিনি।

কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতেই স্মরণ করেন মুক্তিযুদ্ধের লাখোও শহিদ এবং গত জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত সব শহিদের প্রতি। তিনি এই পরিবর্তিত বাংলাদেশে জন আকাঙ্খার প্রতি শ্রদ্ধা জানিয়ে সব কর্মকর্তা ও কর্মচারীদের দূতাবাসের কাজে আত্মনিয়োগ ও এর গুণগত মান উন্নয়নের আহ্বান জানান।

মোহাম্মদ দেলোয়ার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ১৬তম রাষ্ট্রদূত। রিয়াদ দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে তিনি দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
  • রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • ফের আন্দোলনের হুমকি দিল ককরোচ পার্টি
  • ১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ট্রাম্পের
  • খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
  • পাকিস্তানের সীমান্তে আফগানিস্তানের হামলা
  • ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
  • Copy link
    URL has been copied successfully!