ফরিদপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত
ফরিদপুর শহরের লক্ষীপুর মহল্লায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে উপাসনা ঘোষ (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনে গোয়ালন্দ-তাড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপাসনা ঘোষ ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লার উত্তম ঘোষের মেয়ে। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আহত আকাশ বোয়ালমারী উপজেলার রূপাপাত এলাকার বিধান সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে আকাশ ও উপাসনা মোটরসাইকেলে করে টেপাখোলা এলাকার একটি পাম্প থেকে জ্বালানি নিয়ে লক্ষ্মীপুর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে মেরিন ইনস্টিটিউটের সামনে একটি মাটিবাহী লরি ট্রাককে ওভারটেক করার সময় সেটির পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষণাকে মৃত ঘোষণা করেন। আহত আকাশ বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং লরির সহকারী হোসেন মোল্লাকে (১৯) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত সংবাদ
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
যশোরের কৃষ্ণবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়েবিস্তারিত…
মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
মাগুরার শ্রীপুরে ঘুমন্ত স্বামী রাব্বি মণ্ডলকে (৩৫) ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছেবিস্তারিত…
