ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর ঢাকা কল্যাণ পরিষদের নির্বাচন নিয়ে লঙ্কাকাণ্ড
স্টাফ রিপোটার :: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর ঢাকা কল্যাণ পরিষদের সভাপতি ও সেক্রেটারি নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভক্তি তৈরি হয়ে পরিস্থিতি আস্তে আস্তে জটিল আকার ধারণ করেতেছে। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমানের নেতৃত্বে গাজীপুর গ্রুপ এবং জামায়াতের রুকন সেকশন অফিসার তোফায়েল আহমেদের নেতৃত্বে আরেকটি গ্রুপ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে ।
নির্বাচন আয়োজনের লক্ষ্যে পরিষদের সাধারণ সভার অনুষ্ঠিত হাউজ সাবেক পিএস টু ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল শিবিরের সভাপতি আরিফুল ইসলাম ওরফে পিএস আরিফ কে প্রধান নির্বাচন কমিশনার, প্রোগ্রামার তারেক হোসাইন ও সহকারী পরিচালক মাহবুবুল হককে নির্বাচন কমিশনার করে একটি নির্বাচন কমিশন তৈরি করা হয়। নির্বাচন কমিশন গত ২০ এপ্রিল খ্রিস্টাব্দ তারিখে নির্বাচন অনুষ্ঠানের জন্য ঘোষণা দেয়। এ সময় উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। সভাপতি পদে দুইজন অফিসার এবং সেক্রেটারি পদে দুইজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
তবে হঠাৎ করেই অজ্ঞাত কারণে পরিস্থিতির পরিবর্তন হয়। সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান রেজিস্ট্রার ফাহাদ মোমতাজীর আশীর্বাদপুষ্ট কর্মকর্তা সাদেকুর রহমানের নেতৃত্বে গাজীপুর গ্রুপ নির্বাচন বয়কট করে। এ গ্রুপের পক্ষে সভাপতি পদপ্রার্থী দেলোয়ার হোসেন এবং সেক্রেটারি পদপ্রার্থী আজহার হিমেলও সরে দাড়ান। ফলে একক প্রার্থী হিসেবে থেকে যান সহকারী পরিচালক আনসার আলী (সভাপতি) এবং সেকশন অফিসার মাসুদ রানা (সেক্রেটারি)।
এরই মধ্যে পূর্বনির্ধারিত নির্বাচনের তারিখের আগেই প্রধান নির্বাচন কমিশনার পিএস আরিফ এবং নির্বাচন কমিশনার প্রোগ্রামার তারেক হোসেন রহস্যজনকভাবে পদত্যাগ করেন। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হট্টগোল শুরু হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে বৃহত্তর ঢাকা বিভাগের একাংশ কোনো নির্বাচন ছাড়াই আনসার আলীকে সভাপতি এবং মাসুদ রানাকে সেক্রেটারি ঘোষণা করে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।
অন্যদিকে, রেজিস্ট্রার ফাহাদ মোমতাজীর প্রত্যক্ষ মদদে সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমানের নেতৃত্বাধীন গাজীপুর গ্রুপ পাল্টা কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে কিশোরগঞ্জের মাহবুবকে সভাপতি এবং রেজিস্ট্রার ফাহাদের আত্মীয় আজহার হিমেলকে সেক্রেটারি করা হয়।
পাল্টাপাল্টি কমিটি ঘোষণার ফলে বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একটা সূত্রে জানা যায়, রেজিস্ট্রার ফাহাদ মোমতাজীর পৃষ্ঠপোষকতায় সাদেক গ্রুপ এবং বহিষ্কৃত উপ-রেজিস্ট্রার আবু হানিফার পৃষ্ঠপোষকতায় তোফায়েল গ্রুপ বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছে। যেকোনো মুহুর্তে অপ্রীতিকর পরিস্থিতি ঘটতে পারে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচনের কোনো সমাধান হয় নাই এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য উচ্চ পর্যায়ে আলোচনা চলতেছে।
সম্পর্কিত সংবাদ
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে বেসরকারি চেম্বারে রোগী দেখা নিষিদ্ধ
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি নাবিস্তারিত…
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে: রাষ্ট্রপতি
দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে এবং সেভাবেই দেশের শিক্ষার্থীদের এগিয়েবিস্তারিত…
