ভারত সফর বাতিল করলেন চঞ্চল চৌধুরী
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ক্যারিয়ারের দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। অভিনয় করেছেন ছোটপর্দা এবং টেলিভিশন নাটকেও। গত ২৮ এপ্রিল চঞ্চলসহ ১৭ জন অভিনয় শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করেন ভাটারা থানা এলাকার এনামুল হক।
এরপর থেকেই ঘুরে ফিরে আসছে অভিনেতার নাম। এরইমধ্য জানা গেল গ্রেফতার আতঙ্কে ভারত সফর বাতিল করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধীতা এবং সাবেক সরকারের সুবিধাভোগী অভিনয় শিল্পীদের নামে একাধিক হত্যাচেষ্টা মামলা করে হয়েছে। গত রোববার ভাটারা থানা এলাকায় হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয় ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।
এরপর গতকাল সোমবার শুনানি শেষে অভিনেত্রীর জামিন নামঞ্জুর করে কারাগারে আটক রাখারা আদেশ দেয় আদালাত। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত অভিনেত্রীর জামিন দেন। ওই একই মামলা নাম রয়েছে চঞ্চল চৌধুরী।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগেই সঙ্গীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আতঙ্কে আছেন আছেন অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতিসহ অনেক শিল্পী।
গ্রেফতার আতঙ্কের মধ্যেই কলকাতার সফর বাতিল করলেন চঞ্চল। আগামী রোববার কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল এ অভিনেতার।
সম্পর্কিত সংবাদ
শিল্প নির্দেশক তরুণ ঘোষের বিদায়
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও বিশিষ্ট চিত্রশিল্পী তরুণ ঘোষ মারা গেছেন। গত বুধবার দিবাগতবিস্তারিত…
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
