ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) এক পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।’
শাকিব আরও লিখেছেন, ‘পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন। ঈদ উপভোগ করুন পৃথিবীময় বাংলা ভাষাভাষীদের ঈদের জনপ্রিয় গান— ঈদ মোবারক।’
পোস্টে দেখা যায়, লাল পাঞ্জাবি পরিহিত একটি ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। শাকিবের স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অভিনেতাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।
নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
« দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সারাদেশে চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা »
সম্পর্কিত সংবাদ
অবৈধ অস্ত্রসহ ইউটিউবার গ্রেফতার, উদ্ধার ৫ বিদেশি পিস্তল
অবৈধ বিদেশি অস্ত্র রাখা ও পাচারের অভিযোগে পাঞ্জাবি ইউটিউবার মনপ্রীত সিং ওরফে মণি শোকার এবংবিস্তারিত…
ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা
উত্থান-পতনের রঙিন এ জগতে শারীরিক চোট কোনো নতুন বিষয় নয়, তবে কাজ থেকে জোরপূর্বক বিরতিবিস্তারিত…
