Saturday, October 17th, 2026
একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে সর্বশেষ তৃতীয় ধাপের আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর থেকে এই ধাপের আবেদন শুরু হবে। চলবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। এর আগে, আবেদন করেও কলেজে ভর্তির জন্য নির্বাচিত হননি কিংবা নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি, এমন শিক্ষার্থীরাও এ ধাপে আবেদন করতে পারবেন। শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়েছে। কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ জাফর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেবিস্তারিত…
কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। যারমধ্যে ১৩ জনই নারী। বাকি চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন শিশু। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১৭ অক্টোবর) চোরবাগান সার্বজনিন পূজা প্যান্ডেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এরপর ৩৫ জনকে এমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতা পুলিশ এ নিয়ে এক বিবৃতিতে বলেছে, “আজ ৮টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার চোরবাগান সার্বজনিন পূজার প্যান্ডেলের বের হওয়ার গেটে পদদলনের ঘটনা ঘটে। ওই সময় সেখানে ব্যাপক বৃষ্টি হওয়ায় প্যান্ডেলের ভেতর সাধারণ মানুষের প্রচুর ভিড় হয়। তখনইবিস্তারিত…
হালান্ডের জোড়া গোলে ম্যানসিটির ইতিহাস গড়া জয়
ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজতেই ম্যানসিটি ভক্তদের চোখেমুখে এক অজানা আশঙ্কার ছাপ। আর্লিং হালান্ড খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে টানেলে ঢুকে গেলেন। এর আগে নরওয়েজিয়ান স্ট্রাইকারের জোড়া গোলে ম্যানসিটি ৩-২ ব্যবধানে ইপসউইচ টাউনকে হারিয়েছে। এই জয়ে এনজো মারেস্কা এমন এক সাফল্যের দেখা পেয়েছেন, যা সিটির সবচেয়ে সফল কোচ পেপ গার্দিওলাও পাননি। ম্যানসিটি তাদের ক্লাব ইতিহাসে প্রথমবার প্রিমিয়ার লিগে প্রথম সাতটি ম্যাচই জিতল, যে কৃতিত্বের ভাগীদার হলেন মারেস্কাও। চেলসি (২০০৫-০৬) ও লিভারপুলের (২০১৯-২০) পর প্রিমিয়ার লিগ ইতিহাসের তৃতীয় ক্লাব হিসেবে মৌসুমের প্রথম সাত ম্যাচ জিতল সিটিজেনরা। অবশ্য ৯০ মিনিটে পেনাল্টি থেকে একটি গোলবিস্তারিত…
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। আর তখনই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তুলতে হলে যুবকদেরই এগিয়েবিস্তারিত…
