Wednesday, August 26th, 2026
ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী উপজেলার কচুবাড়ী পোস্ট অফিস পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬০) ও ভুল্লী লাউথুতি এলাকার মৃত ছত্রিশ অধিকারীর ছেলে জীবন অধিকারী (৪০)। আহতরা হলেন, লক্ষ্মীরহাট বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে মোটরসাইকেলচালক হারুনুর রশিদ (৩৮), কিসমত কেশুরবাড়ি এলাকার হাফিজুল ইসলামের ছেলে অটোরিকশাচালক সাহিরুল ইসলাম (২৩), বড় বালিয়া এলাকার জরিনা (৪০) ও শফিকুল ইসলাম। পুলিশ ওবিস্তারিত…
