Quick News

 

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

যশোর প্রতিনিধি :: যশোর জেলার মণিরামপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক ও একজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে খুলনা-যশোর মহাসড়কের মণিরামপুর বাজার থেকে প্রায় এক কিলোমিটার সামনের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-জ-১১-১৩১৪ নম্বরের একটি বাস মণিরামপুর থেকে যশোরের দিকে যাচ্ছিল। কলেজ মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নাজমুল (৪০) ও ভ্যানের যাত্রী রতন (২৭) নিহতবিস্তারিত…


আবারো বাবা হলেন নেইমার

সাম্প্রতিক সময়ে মাঠে সময়টা ভালো যাচ্ছে না নেইমার জুনিয়রের। লম্বা সময় ধরে লড়াই করছেন চোটের সঙ্গে। চোট কাটিয়ে ফিরলেও আবারো অল্প সময়ের মধ্যেই চোটে পড়ে যাচ্ছেন। তবে এবার মাঠের বাইরে সুখবর পেলেন নেইমার। গতকাল শনিবার (৫ জুলাই) সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে নেইমারের চতুর্থ সন্তান। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মেল। মেল নেইমারের চতুর্থ সন্তান হলেও ব্রুনা বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান। এই জুটির প্রথম সন্তান মাভি। সন্তান আগমনের খবর জানিয়ে নেইমারের বান্ধবী ব্রুনা লিখেছেন, ‘আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরও মধুর হয়ে উঠেছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বররের আশীর্বাদবিস্তারিত…


‘কৃষ ফোরে’ ট্রিপল রোলে দেখা যাবে হৃতিককে!

বলিউড অভিনেতা হৃতিক রোশান বর্তমানে তার আসন্ন ছবি ‘ওয়ার টু’ নিয়ে শিরোনামে রয়েছেন। এটি হতে চলেছে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি। এই ছবিটি পুরোটাই অ্যাকশনে ভরপুর। এদিকে ভক্তরা এবার হৃতিকের‘কৃষ ফোর’রে জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, সিনেমার অন্যতম সুপারহিট সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অংশে প্রিয়াঙ্কা চোপড়া প্রত্যাবর্তন করতে পারেন। প্রিয়াঙ্কা ছাড়াও প্রীতি জিনতা এবং প্রবীণ অভিনেত্রী রেখাকেও ‘কৃষ ফোরে’ দেখা যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, হৃতিক এই ছবিতে ট্রিপল রোল করতে চলেছেন। ইন্সট্যান্ট বলিউডের প্রতিবেদন অনুসারে, এই ছবিতে কৃষকে বিভিন্ন টাইমলাইনে দেখানো হবে। ছবিটিকে অতীত এবংবিস্তারিত…


লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার ২৭

যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামে পরিচিত একটি সংগঠনকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণার একদিন পর শনিবার (০৫ জুলাই) লন্ডনে ওই সংগঠনের সমর্থনে বিক্ষোভ করার দায়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক এক্স বার্তায় জানায়, ‘প্যালেস্টাইন অ্যাকশন সমর্থনে পার্লামেন্ট স্কয়ারে একটি বিক্ষোভে আমাদের সদস্যরা পদক্ষেপ নিচ্ছেন। এই সংগঠনটি এখন নিষিদ্ধ এবং তাদের প্রতি সমর্থন জানানো অপরাধের সন্দেহে ২০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার হয়েছে।’ ‘ডিফেন্ড আওয়ার জুরি’ নামে একটি প্রচার সংগঠন জানিয়েছে, একাধিক স্বাস্থ্যকর্মীসহ প্রায় ২৭ জনকে সন্ত্রাস আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে। তারা কার্ডবোর্ডে লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন, যেখানেবিস্তারিত…


পবিত্র আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে। শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘পবিত্র আশুরা’র শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদতবরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’ প্রধান উপদেষ্টা বলেন, ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম। ইসলামের এই সুমহান আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০বিস্তারিত…


একদিনে বাংলাদেশের দুই জয়

আজ দেশের তিন শীর্ষ খেলা ফুটবল, ক্রিকেট ও হকিতে আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। ক্রিকেট দল শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজে, নারী ফুটবল দল মিয়ানমারে তুর্কমেনিস্তানের বিপক্ষে ও হকি অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা দল চীনে ম্যাচ খেলেছে। চীনে আজ বাংলাদেশ বালক ও বালিকা উভয় দলের খেলা ছিল। বালিকা দল প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে খেলছে। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে। ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ ও উজবেকিস্তান কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষ তিন মিনিটে তিন গোল করে বাংলাদেশ। ২৫বিস্তারিত…


নতুন স্থানে পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প

ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। শুক্রবার (৪ জুলাই) মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ তথ্য জানান। ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন গত মাসে মার্কিন হামলার পর তেহরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে পিছিয়ে দেওয়া হয়েছে’। তবে তিনি স্বীকার করেছেন, ইরান অন্য কোনো স্থানে তাদের কর্মসূচি পুনরায় শুরু করতে পারে। ট্রাম্প বলেন, সোমবার হোয়াইট হাউসে তিনি ইসরায়েলিবিস্তারিত…


তাহসানের সঙ্গে বিচ্ছেদ হবে মানতেই পারছিলাম না: মিথিলা

ভক্তদের কাছে তাহসান-মিথিলা ছিল একটি আবেগের নাম। দুজনের বিচ্ছেদ বুক ভেঙে দিয়েছিল তাদের। তাদের এক ছাদের নিচে চেয়ে সামাজিক মাধ্যমে ইভেন্টও খোলা হয়েছিল। আজও অনেকে আফসোস করেন অভিনেত্রী ও গায়কের বিচ্ছেদ নিয়ে। তারকা জুটির বিচ্ছেদের পর কেটে গেছে দীর্ঘ আট বছর। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিচ্ছেদের পর কঠিন সময়ের কথা তুলে ধরেছেন তিনি। তাহসানের সঙ্গে সেপারেশনে থাকার সময় অভিনেত্রী ভেবেছিলেন শেষ পর্যন্ত হয়তো বিচ্ছেদ হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয়নি। অভিনেত্রী বলেন, ‘অপেক্ষা করছিলাম। মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলাম না। ২০১৭ তে বুঝলাম-এই সম্পর্কটা আর কাজ করবেবিস্তারিত…


যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে হামলা করল ইসরায়েল

যুদ্ধবিরতির শর্ত ভেঙ্গে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দক্ষিণ লেবাননে একটি বাড়ি, একটি কাপড়ের কারখানা ও একটি সরকারি বুলডোজার গোলা নিক্ষেপ করে ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাবাতিয়েহ-এর আইতা আল-শাব শহরের একটি বাড়ি, মেইস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজাইউন শহরের একটি কাপড়ের কারখানা ইসরায়েলি গোলায় ধ্বংস হয়েছে। গত বছর সেপ্টেম্বরে লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ অভিযানের লক্ষ্য লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহ। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত একবিস্তারিত…


মৌলিক সংস্কার ও সুষ্ঠু ভোট আদায় করে ছাড়ব: জামায়াত আমির

যেকোনো মূল্যে মৌলিক সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশটা কেউ কেউ পাটগ্রাম (লালমনিরহাট) বানিয়ে ফেলছে, যার কারণে বর্তমান সময়ে সুষ্ঠু নির্বাচনের কথা কল্পনাও করা যায় না। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার প্রয়োজন রয়েছে। সেই মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি। আমরা মৌলিক সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে।বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!