Quick News

 

সৌদিতে ২৩ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে সৌদি আরবে ২৩ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। এতে বলা হয়েছে, গত ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২৩ হাজার ১৬৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদেরবিস্তারিত…


আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা একটা লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। আমরা দুর্নীতি করব না। জামায়াত থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে কোনো এমপি-মন্ত্রী সরকারি প্লট গ্রহণ করবে না, ট্যাক্সবিহীন গাড়ি চড়বে না, নিজের হাতে টাকা চালাচালি করবে না। কোনো এমপি-মন্ত্রী যদি নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে দেশের ১৮ কোটি মানুষের কাছে তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন। শ‌নিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য দেওয়ারবিস্তারিত…


কলেজে ভর্তির আবেদন শুরু হতে পারে ২৪ জুলাই

চলতি শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে আগামী ২৪ জুলাই। শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৫’র খসড়া থেকে এই তথ্য জানা গেছে। আগামী সোমবার (২১ জুলাই) মন্ত্রণালয়ের বৈঠকে এই খসড়া নীতিমালা চূড়ান্ত করা হতে পারে। খসড়া নীতিমালা থেকে জানা যায়, তিন ধাপে আবেদন নেওয়া হবে। প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া চলবে ৯ আগস্ট পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে ২১ আগস্ট রাতে। এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ৩০ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরুবিস্তারিত…


ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির পদত্যাগ

জাতীয় ক্রীড়া পরিষদ চল্লিশের অধিক ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করেছে। নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে ব্যাডমিন্টন ফেডারেশনে প্রথম পদত্যাগের ঘটনা ঘটল। ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন আলমগীর পদত্যাগপত্র দিয়েছেন। সহ-সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। জাতীয় চ্যাম্পিয়নশিপ যে কোনো ফেডারেশনে বড় আয়োজন। এত বড় টুর্নামেন্টের দাওয়াতপত্রে সভাপতির নাম ছিল না। সেখানেই খটকার সৃষ্টি হয়। আজ টুর্নামেন্টের সমাপনী দিনে ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন সভাপতির পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে সামনে আনেন, ‘আমাদের সভাপতি পদত্যাগ করেছেন। সেই চিঠি তিনি ফেডারেশন, এনএসসি, মন্ত্রণালয়ে দিয়েছেন। ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরেবিস্তারিত…


ভিয়েতনামের হা লং বেতে পর্যটকবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

ভিয়েতনামের নীল-সবুজ জলরাশি আর চুনাপাথরের দ্বীপের জন্য ব্যাপক জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বে-তে ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী নৌকা উল্টে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নৌকা উল্টে যাওয়ার এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার জনপ্রিয় হা লং বে দ্বীপের পর্যটন এলাকায় একটি নৌকা উল্টে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী। দেশটির সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ওই এলাকায় আকস্মিক ভারী বৃষ্টিপাতেরবিস্তারিত…


যে কোনও নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান : খামেনি

নতুন করে যেকোনও ধরনের সামরিক হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে বলে হুঁশিয়ার করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় যে পাল্টা জবাব দেওয়া হয়েছিল, শত্রুদের তার চেয়েও বড় ধরনের জবাব দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রচারিত এক বক্তৃতায় খামেনিকে ওই হুঁশিয়ারি উচ্চারণ করতে শোনা গেছে। তিনি বলেছেন, আমাদের দেশ যুক্তরাষ্ট্র এবং এর শিকলে বাঁধা কুকুর ইহুদিবাদী ইসরায়েলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। আর এটা অত্যন্ত প্রশংসনীয়। গত মাসে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসববিস্তারিত…


গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ

গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা হতে পর দিন বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, বুধবার বিকাল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয়। এ ঘটনার পর এনসিপির নেতারা সরকারি স্থাপনায় অবস্থান নেন।বিস্তারিত…


জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী, ১০ হাজার বাস রিজার্ভ

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এটি হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত। এ লক্ষ্যে প্রতিদিনই রাজধানীসহ দেশজুড়ে চলছে মিছিল, মিটিং ও গণসংযোগ। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সমাবেশ সফল করতে ইতিমধ্যে ট্রেন ও লঞ্চ বাদ দিয়ে ভাড়া করা হয়েছে ১০ হাজারের মতো বাস। তিনি বলেন, ‘সমাবেশে ১০ লাখের বেশি নেতাকর্মীর উপস্থিতি আশা করছি। শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে।’ সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ঢাকাবিস্তারিত…


পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল পদত্যাগপত্র করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুলাই) তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবারই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোকে প্রধানমন্ত্রীর পদে মনোনয়ন দেন। সিভিরিদেঙ্কো বর্তমানে অর্থনীতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন এবং জেলেনস্কির দীর্ঘ ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার কয়েক মাস আগেই তিনি ইউক্রেনের সংকটাপন্ন অর্থনীতি পরিচালনার দায়িত্বে আসেন। এই সপ্তাহের শেষের দিকে ইউক্রেনের সংসদে (ভারখোভনা রাদা) সিভিরিদেঙ্কোর মনোনয়নের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তবে রাশিয়ার হামলার পর থেকে দেশটিরবিস্তারিত…


শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি

আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন সিরিজের টিকিট এবার সম্পূর্ণ অনলাইনে বিক্রি করবে। টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ (১৫ জুলাই) থেকে। বিসিবির নির্ধারিত ওয়েবসাইট থেকে কিনতে পারবেন দর্শকরা। এর আগে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানিয়েছিলেন, এবার মাঠে প্রবেশের জন্য প্রিন্টেড কপি সঙ্গে আনতে হবে না। মোবাইলে ই-টিকিট দেখালেই প্রবেশ করা যাবে মাঠে। টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া এবার থেকে অনলাইনভিত্তিক, ব্যাংক থেকে সরাসরি বিক্রির ব্যবস্থা রাখা হয়নি। তবে ম্যাচের দিন যদি কোনো টিকিট অবিক্রিত থাকে, সেগুলো স্টেডিয়ামের বাইরেবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!