Quick News
ভারত-যুক্তরাজ্যের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর
ভারত ও যুক্তরাজ্যের মধ্যে বহু প্রতীক্ষিত ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকে ভারতীয় কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লন্ডন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন চেকার্সে মোদি সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন স্টারমার। বৈঠকে দুই দেশের মধ্যে প্রযুক্তি, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা, বাণিজ্য ও অভিবাসন সংক্রান্ত বিষয়গুলিতে আলোচনা হয়। এই সময় ভারত-ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।বিস্তারিত…
পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি ১৩ রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উদ্দেশে আরও বলেন, ‘মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোরবিস্তারিত…
চীনা নাগরিকদের জন্য ফের পর্যটক ভিসা ইস্যু করছে ভারত
চীনা নাগরিকদের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভারতের পর্যটক ভিসা আবারও দেওয়া শুরু করছে নয়াদিল্লি। বুধবার দিল্লিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৪ জুলাই থেকে চীনা নাগরিকদের জন্য ভারতীয় ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হচ্ছে। প্রতিবেশী দুই দেশের টালমাটাল সম্পর্ক মেরামতের অংশ হিসেবে দীর্ঘ পাঁচ বছর পর প্রথমবারের মতো চীনা নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালুর এই উদ্যোগ নিলো দিল্লি। এর আগে, ২০২০ সালে বিতর্কিত হিমালয় সীমান্তে দুই দেশের সৈন্যদের সংঘর্ষের পর ভারত-চীনের সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয়। ওই সংঘর্ষের পর ভারত চীনা বিনিয়োগে কড়াকড়ি আরোপ ও শতবিস্তারিত…
যুদ্ধবিমান বিধ্বস্তে উদ্ধারকালে অনভিপ্রেত ঘটনা: আইএসপিআর
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার কার্যক্রম চলাকালে সেনাসদস্য, স্বেচ্ছাসেবক এবং উৎসুক জনতার মধ্যে অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় আইএসপিআর থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিরীহ নাগরিক হতাহত হন। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেবিস্তারিত…
দীপিকার পাশে দাঁড়ালেন বিদ্যা বালান
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমাকে কেন্দ্র করে নেটিজেনদের মাঝে বেশ-আলোচনা সমালোচনা হয়েছে। মা হওয়ার পর আট ঘণ্টার বেশি কাজ করতে রাজি না হওয়ায় দীপিকা ছবিটি থেকে সরে দাঁড়ান। তার এই সিদ্ধান্ত নিয়ে যেখানে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে, সেখানে দীপিকার পাশে দাঁড়িয়েছেন অনেক তারকা। এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালান, তবে তার মন্তব্যে উঠে এসেছে কিছুটা ভিন্ন সুর এবং ব্যক্তিগত আক্ষেপের ছোঁয়া। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, ‘মায়েদের কত ঘণ্টা কাজ করা উচিত, এটা যদি আলোচনার বিষয় হয়। তাহলে আমিবিস্তারিত…
বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে ২২ দিনে ২২৩ প্রাণহানি
চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে আজ পর্যন্ত মোট ২২ দিনে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা, বজ্রপাত, ভূমিধস, বর্ষণের জেরে বাড়ির দেওয়াল ও ছাদ ধসে ২২৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন। নিহত ২২৩ জনের মধ্যে পুরুষ ৭৯ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১১২ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও কমপক্ষে ৫৯৪ জন। এছাড়া ১ জুলাই থেকে এ পর্যন্ত বর্ষণ, বন্যা ও ভূমিধসের জেরে ৮ শতাধিক বাড়ি আংশিক কিংবা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে অন্তত ২০০টিবিস্তারিত…
বাড়ল সোনার দাম
দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। মঙ্গলবার (২২ জুলাই) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বুধবার (২৩ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেবিস্তারিত…
টেস্ট ক্রিকেটে বড় রদবদলের পথে আইসিসি
টেস্ট ক্রিকেটের ১৩৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনের পথে হাঁটতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লাল বলের ক্রিকেটকে দুই স্তরে ভাগ করতে চলেছে আইসিসি। এর সম্ভাবনা খতিয়ে দেখতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে সংস্থাটি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন চেয়ারম্যান জয় শাহ এবং সিইও সঞ্জয় গুপ্তর নেতৃত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়। আট সদস্যের এই ওয়ার্কিং কমিটিকে বছরের শেষ নাগাদ বোর্ডে প্রস্তাবনা জমা দিতে বলা হয়েছে। যদি প্রস্তাবটি পাস হয়, তাহলে ২০২৭-২০২৯ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু হবে দুই বিভাগের নতুন ফরম্যাট। এখন পর্যন্ত নয় দলের এই টুর্নামেন্টে দুইবিস্তারিত…
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের বেশি। সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান। তিনি জানান, ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। উদ্ধার কাজ এখনো চলমান আছে। এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীরবিস্তারিত…
মারা গেলেন ২০ বছর কোমায় থাকা সৌদি প্রিন্স
সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল প্রায় ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। শনিবার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল। ২০০৫ সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গাড়ি দুর্ঘটনায় আহত হন ১৫ বছর বয়সী প্রিন্স আল-ওয়ালিদ। এতে তার মস্তিষ্কে গুরুতর আঘাত পায় ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। তিনি তখন লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন। দুর্ঘটনার পর থেকেই হাসপাতালে কোমায় ছিলেন আল-ওয়ালিদ। এ কারণে ‘দ্য স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজকুমার’ নামেও পরিচিত ছিলেন সৌদি রাজপরিবারের এই সদস্য। পাঁচ বছর আগে আল-ওয়ালিদের পরিবারের পক্ষ থেকে প্রকাশিতবিস্তারিত…
