Quick News

 

গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। মঙ্গলবার (২৯ জুলাই) নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন স্টার্মার। বৈঠক শেষে এমন ঘোষণা দেন তিনি। এর আগে গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। যুক্তরাজ্য জানিয়েছে, যদি দখলদার ইসরায়েল তাদের দেওয়া শর্তগুলো না মানে তাহলে জাতিসংঘের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়াবিস্তারিত…


গাজায় বিশেষ যুদ্ধবির‌তি সত্ত্বেও ইসরায়েলের হামলা, নিহত ৬২

অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবির‌তি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন ত্রাণপ্রার্থী। রোববার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা। এর আগে, গাজা ভূখণ্ডের তিনটি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। মানবিক সহায়তার কাজ আরও সহজ করতেই এই বিরতি দেওয়া হয় বলে জানায় তারা। এখন থেকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা প্রতিদিন চালু থাকবে।বিস্তারিত…


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করেছেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত। রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে রিফাত বলেন, অর্গানোগ্রামের জরুরি মিটিংয়ে সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হয়ে জানানো যাচ্ছে যে, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কমিটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো। সংগঠনটির আগামী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে জানানো হবে। গত ২৫ জুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়। ভোটেরবিস্তারিত…


চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ১৪ দল এবং জোটের বৈঠক থেকে বের হয়ে এ কথা জানান রাজনৈতিক দলের নেতারা। বৈঠক থেকে বের হয়ে ১২ দলীয় জোটের সমন্বয়কারী ও জাতীয় পার্টি (কাজী জাফরের) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই, প্রধান উপদেষ্টা ক্যাটাগরিকলি বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা, তারিখ তিনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। আজকের মূল বিষয়বিস্তারিত…


নকল শাবনূরের কারণে বিপাকে আসল শাবনূর

ঢাকাই সিনেমার সুপারস্টার নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে অনিয়মিত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঠিকই নিয়মিত পাওয়া যায় তাকে। ফেসবুকে অভিনেত্রীর নামে একাধিক অ্যাকাউন্ট থাকলেও তাঁর নামে কোনো ভেরিফায়েড অ্যাকাউন্ট নেই। সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন তাঁর নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজ খোলা হয়েছে। যেটার মালিক নকল শাবনূর। তবে ওই পেজে আসল শাবনূরের যাবতীয় তথ্য ব্যবহার করা হয়েছে। পেজটি যারা নিয়ন্ত্রণ করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। পেজ ভেরিফায়েড প্রসঙ্গে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাঁদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানাবিস্তারিত…


গাজায় ‘হত্যাযজ্ঞ’ চালানোর গ্রিন সিগন্যাল ট্রাম্পের

অবরুদ্ধ ও যুদ্ধ বিধ্বস্ত গাজায় দখলদার ইসরাইলের সামরিক অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বৃহস্পতিবার (২৫ জুলাই) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নির্দেশ দিয়ে বলেছেন, ‘ফিনিশ দ্য জব, দে ওয়ান্ট টু ডাই’। অর্থাৎ, প্রকারান্তে তিনি নেতানিয়াহুকে গাজায় ‘হত্যাযজ্ঞ’ চালানোর নির্দেশ দিয়েছেন। ট্রাম্প এই নির্দেশ এমন এক সময় দিলেন, যার কয়েক সপ্তাহ আগেই তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ‘অত্যন্ত কাছাকাছি’ বলে মন্তব্য করেছিলেন। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের এই নির্দেশকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থানের একটি নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। স্কটল্যান্ড সফরে রওনা হওয়ার আগে গত বৃহস্পতিবারবিস্তারিত…


অশ্লীলতার অভিযোগে বন্ধ হলো ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম

অহেতুক যৌনতা, হিংসা এবং আপত্তিকর কনটেন্ট বন্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে মোট ২৪টি অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কিছু অ্যাপ ‘সফট পর্ন’ ছড়ানোর অভিযোগে সরাসরি নিষিদ্ধ হয়েছে। ভারতের সেই মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এসব অ্যাপ ও ওয়েবসাইটের নাম প্রকাশ করেছে। তালিকায় রয়েছে—‘অল্ট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশি ফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নবরস লাইট’, ‘গুলাব’সহ আরও কয়েকটি প্ল্যাটফর্ম। মন্ত্রণালয়ের অভিযোগ, ভারতের ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন (বিশেষ করে ধারা ৬৭ এবং ৬৭এ), ২০২৩-এর ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ এবং অশ্লীলভাবে নারী শরীর প্রদর্শনবিস্তারিত…


ফেসবুকে বিজনেস পেজ খোলার সহজ নিয়ম

বর্তমান ডিজিটাল যুগে ব্যবসা পরিচালনায় অনলাইনে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট হোক বা বড়, সব ধরনের ব্যবসার জন্যই ফেসবুক একটি কার্যকর প্ল্যাটফর্ম। কারণ, এখানে আপনি লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার পণ্য বা সেবা তুলে ধরতে পারেন একেবারে বিনামূল্যে। একটি ফেসবুক বিজনেস পেজ খুললেই শুরু হয়ে যায় আপনার অনলাইন ব্র্যান্ডিংয়ের যাত্রা। তবে অনেকেই জানেন না, কীভাবে শুরু করবেন। এই লেখায় ধাপে ধাপে তুলে ধরা হলো কীভাবে খুব সহজেই আপনি ফেসবুকে একটি বিজনেস পেজ খুলতে পারবেন। ধাপে ধাপে জানুন ফেসবুকে বিজনেস পেজ খোলার নিয়ম ১. ফেসবুকে লগইন করুন আপনার নিজস্ব ফেসবুক প্রোফাইলে লগইনবিস্তারিত…


ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ম্যান ইন গ্রিনরা। ওয়ানডে দলে দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান থাকলেও টি-টোয়েন্টিতে বরাবরেই মতোই উপেক্ষিত থাকছেন এ দুজন। তবে সংক্ষিপ্ত ফরম্যাটের দলে ডাক পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডে দলে অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ রিজওয়ান। শুক্রবার ঘোষিত ১৬ সদস্যের এই দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম ও পেসার শাহিন শাহ আফ্রিদি। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার হাসান নওয়াজ। ওয়ানডে সিরিজেরবিস্তারিত…


পুরো গাজা ইহুদি অধ্যুষিত হবে : ইসরায়েলি মন্ত্রী

ফিলিস্তিনের গাজা উপত্যকা একদিন ইহুদি অধ্যুষিত হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী অ্যামিচাই এয়িায়াহু। গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার ইসরায়েলভিত্তিক বেতার সংবাদমাধ্যম কোল বারামাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়ে এক প্রশ্নের উত্তরে ইলিয়াহু বলেন, “ইসরায়েলি বাহিনী গাজা থেকে শয়তানদের দূর করছে এবং ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা এটা চালিয়ে নিতে পারছি। একদিন পুরো গাজা ইহুদি অধ্যুষিত হবে।” ২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান শুরুর পর থেকে সেখানে খাদ্য ও ত্রাণের প্রবেশ সীমিত করেছে ইসরায়েল।বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!