Quick News

 

দিল্লির লাল কেল্লায় প্রবেশের চেষ্টা, ৫ বাংলাদেশি আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঐতিহাসিক স্থাপনা লাল কেল্লা প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (০৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। পুীলশের বরাতে প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার লাল কেল্লার অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টের কাছে ওই এলাকায় মোতায়েন করা একটি পুলিশ দল তাদের আটক করে। ২০ থেকে ২৫ বছর বয়সী এই ব্যক্তিরা জোর করে লাল কেল্লা প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেছিল এবং তল্লাশির সময় বৈধ প্রবেশপত্র দেখাতে ব্যর্থ হন। তারা সকলেই অবৈধ অভিবাসী। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর জেলা) রাজা ভাটিয়া বলেছেন,বিস্তারিত…


ইসরাইলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরাইলি হামলায় অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩৯ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬০ হাজার ৯৩৩ জনে দাঁড়িয়েছে। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা আনাদোলু’র। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় দু বছর ধরে চলা ইসরাইলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬০ হাজার ৯৩৩ জনে পৌঁছেছে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৫০ হাজার ২৭ জন ফিলিস্তিনি। বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার বাহিনীর বোমার শিকারদের অনেকেইবিস্তারিত…


খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট (জলকপাট) গতকাল সোমবার রাত ১২টা ২ মিনিটে খুলে দেওয়া হয়েছে। কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৬টি গেটে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, হ্রদে পানির চাপ বাড়ায় আজ মঙ্গলবার সকাল ৯টায় কাপ্তাই বাঁধের সব কটি গেট খুলে দেওয়ার কথা ছিল। তবে দ্রুত পানি বেড়েবিস্তারিত…


আজ ঐতিহাসিক ৫ আগস্ট

২০২৪ সালের আজকের এ দিন অর্থাৎ ৫ আগস্ট ছিল দীর্ঘ একমাসের আন্দোলনের শেষ দিন। অভ্যুত্থানের ক্যালেন্ডারে যার নাম দেয়া হয় ‘৩৬ জুলাই’। এ দিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সাড়া দিয়ে হাজারো মানুষ ঢাকার কেন্দ্রস্থলের দিকে রওনা দেন। তীব্র আন্দোলন, লাশের মিছিল আর বাংলার মানুষের আত্মত্যাগের কাছে নত হয়ে দেশত্যাগ করে ভারতে পলায়ন করতে বাধ্য হন শেখ হাসিনা। অবসান হয় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার। দুপুরের দিকে শেখ হাসিনার পলায়নের সংবাদ ছড়িয়ে পড়লে রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ। বিজয়ের উল্লাসে মেতে ওঠেন সকলে। ঢাকার রাজপথে তখন তিলবিস্তারিত…


পাকিস্তানের সঙ্গে ইরানের ১২ চুক্তি স্বাক্ষর

দু’দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গিয়ে ১২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার প্রতিনিধি দল। লাহোর সফর শেষে রোববার (৩ আগস্ট) সকালে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট। খবর তেহরান টাইমসের। পরে দেশ দুটির উচ্চপদস্থ কর্মকর্তাদের যৌথ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে, ইরান ও পাকিস্তানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ১২টি চুক্তি স্বাক্ষর করেন। দুই প্রতিবেশীর মধ্যে স্বাক্ষর করা চুক্তিতে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবহন, বিচার, শিল্প, অর্থনীতি, বাণিজ্য, পর্যটন এবং কৃষি খাতে সহযোগিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। সমঝোতা চুক্তি স্বাক্ষরেরবিস্তারিত…


আল-আকসা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ ও পশ্চিমতীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এছাড়া জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দিয়েছেন এ দখলদার। রোববার (৩ আগস্ট) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইসরায়েল কাৎজ লিখেছেন, “তিসা বা’আভের দিন, দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর, পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট (আল-আকসা) আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে।” তিনি আরও লিখেছেন, “ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল-আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালীবিস্তারিত…


সাধারণ সর্দি-কাশি নাকি নিউমোনিয়া, বুঝবেন যেভাবে

কখনো অবিরাম বৃষ্টি, কখনো কড়কড়ে রোদ। আবহাওয়ার এমন খামখেয়ালিপনার কারণে ঘরে ঘরে এখন সর্দি-কাশি, জ্বরের রোগী। তবে কেবল সাধারণ জ্বর-সর্দি নয়, এসময় নিউমোনিয়া, টাইফয়েডের মতো জটিল স্বাস্থ্য সমস্যাতেও ভুগছেন অনেকেই। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামক একটি ব্যাকটেরিয়ার সংক্রমণ নিউমোনিয়া রোগের অন্যতম কারণ। লক্ষণে মিল থাকায় অনেকেই সর্দি-কাশি নাকি নিউমোনিয়া তা বুঝে উঠতে পারে না। ফলে চিকিৎসা শুরু হতেও দেরি হয়ে যায়। নিউমোনিয়ার লক্ষণগুলো চলুন জেনে নিই- নিউমোনিয়ার লক্ষণ ব্যাকটেরিয়ার সংক্রমণে নিউমোনিয়া হয়ে থাকে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাদের সামান্য ঠান্ডা লাগা থেকে নিউমোনিয়া হয় না। কিন্তু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমবিস্তারিত…


গুগলে এসব বিষয়ে জানতে সবচেয়ে বেশি সার্চ হয়

আপনিও নিশ্চয়ই দিনে বেশ কয়েকবার গুগলে কিছু না কিছু অনুসন্ধান করছেন। কিন্তু আপনি কি জানেন গুগলে সবচেয়ে বেশি কী অনুসন্ধান করা হয়? এখনও পর্যন্ত কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি খোঁজা হয়েছে গুগলে? আচ্ছা বলুন তো দেখি, কী মনে হয় আপনার? সবচেয়ে বেশি কী অনুসন্ধান করা হয় এই গুগলের সার্চ বক্সে? আর কোন সেই প্রশ্ন যা গোটা পৃথিবীর লক্ষ্য লক্ষ্য মানুষ জানতে চান? সেটা কী কারও নাম বা কোনও সেলিব্রিটির নাম, নাকি কোনও বিশেষ ‘স্থান’? গুগলে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে বা কোন কোন প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি করে জানতেবিস্তারিত…


নেদারল্যান্ডস সিরিজটি কোথায় হবে, জানাল বিসিবি

আগামী মাসেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তার আগে নিজেদের প্রস্তুত করতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এখনও এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, সিরিজের সব ম্যাচই হবে সিলেটে। সিরিজ শুরুর আগে সিলেটে প্রস্তুতি ক্যাম্পও করবে টাইগাররা। ফাহিম বলেন, ‘৬ তারিখে ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই আসবে, ফিটনেস দিয়ে শুরু হবে। তারপর কোচরা চলে আসবে ১১, ১২, ১৩ তারিখ…এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে। কোচরা আসা শুরু করার পর এখানে স্কিলের কাজ শুরু হবে। তবেবিস্তারিত…


২০২৫ এর তৃতীয় প্রান্তিকে ভিসার আয় বেড়েছে ১০.২ বিলিয়ন ডলার

বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট জায়ান্ট ভিসা চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে তাদের আর্থিক প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করেছে। জানা যায়, ২০২৫ এর ৩০ জুন পর্যন্ত তাদের নেট রেভিনিউ বেড়ে দাঁড়িয়েছে ১০.২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। বিশ্বজুড়ে ভোক্তা ব্যয়ের স্থিতিশীল ধারা, প্রসেসড ট্রানজেকশন বৃদ্ধি এবং ক্রস-বর্ডার লেনদেন মূলত এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ভিসা’র তথ্য মতে, এই তিন মাসে তাদের মোট পেমেন্ট ভলিউম ধ্রুব-মুদ্রার ভিত্তিতে ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মার্চে শেষ হওয়া আগের প্রান্তিকের তুলনায় অপরিবর্তিত। এ সময় ভিসা মোট ৬৫.৪ বিলিয়ন ট্রানজেকশন প্রসেস করেছে, যাবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!