Quick News

 

ইনকাম সোর্স থাকলে অভিনয় ছেড়ে দিতাম : অহনা

মাস খানেক আগে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান জানান, খুব শিগগিরই অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন তিনি। ২০২৫ সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন। একটা সময়ে পুরোপুরিই বন্ধ করে দেবেন। এরপরই ওমরাহ পালন করতে সৌদিতে পাড়ি জমান অহনা। সেখান থেকে ফিরেই নিজের আমুল পরিবর্তন আনেন এই অভিনেত্রী। পোশাক-পরিচ্ছেদ থেকে শুরু করে পেশাগত জীবনেও বেশ কিছু পরিবর্তন দেখা মেলে অহনার। অভিনেত্রী জানান, জানান ওমরাহ্ পালন করে আসার পরে বোরকা, হিজাব পরেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। যে কারণে আগামীতেও এমন পোশাকই পরিধান করতে চান। শুধু তাই নয়, আরও এক সাক্ষাৎকারে অহনাকে বলতেবিস্তারিত…


৫ আগস্ট বন্ধ থাকবে পোশাক কারখানা

সরকার ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আগামী ৫ আগস্ট, মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি পালিত হবে। দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করতে পোশাক শিল্প কারখানাগুলো সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। রোববার (৩ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে সদস্যভুক্ত কারখানাগুলোকে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, পোশাক কারখানাগুলো প্রতিবছর ১১ দিন উৎসব ছুটি নির্ধারণ করে থাকে। যেহেতু ৫ আগস্টের সাধারণ ছুটি সরকার বছরের মাঝামাঝি সময়ে ঘোষণা করেছে, তাই এটি পূর্ব নির্ধারিত উৎসব ছুটির মধ্যে অন্তর্ভুক্ত নয়। সেবিস্তারিত…


সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৩ আগস্ট) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদিজুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ২২ হাজার ১৪৭ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সৌদি আরবেরবিস্তারিত…


এনসিপির ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় শহীদ মিনারে এনসিপি আয়োজিত এক সমাবেশে এ ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম, আমাদের সকল শ্রম, আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের অভিযোগ-অনুযোগ, প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর, আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ। তাই ঠিক একবছর পর আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। এনসিপির ২৪ দফা ইশতেহারে যা আছে– ১। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকবিস্তারিত…


ইসলামী ব্যাংকের এমডি হলেন ওমর ফারুক খান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মো. ওমর ফারুক খানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৩ আগস্ট) এক চিঠির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক তাকে আগামী ৩০ জুলাই ২০২৮ সাল পর্যন্ত এই দায়িত্বে নিয়োগের অনুমোদন দেয়। এর আগে, ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের আহ্বানে অনুষ্ঠিত ভাইভা বোর্ডে অংশ নিয়েছিলেন ওমর ফারুক খান। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার নিয়োগ চূড়ান্ত করে নিয়ন্ত্রক সংস্থা। ব্যাংকিং খাতে ৩৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ওমর ফারুক খান ২০২৩ সালের সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। এর আগে তিনি এনআরবি ব্যাংক লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালকের (চলতিবিস্তারিত…


এআই ভিডিও ঘিরে বিভ্রান্তি : প্রতারকদের ফাঁদ থেকে সাবধান

ফিলিপাইনের সামাজিক কল্যাণ বিভাগ (ডিএসডব্লিউডি) সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওকে “সম্পূর্ণ ভুয়া” আখ্যা দিয়ে সতর্কতা জারি করেছে। এসব ভিডিওতে দাবি করা হয়, সরকার থেকে সব শিক্ষার্থীর জন্য ‘শিক্ষা সহায়তা ভাতা’ প্রদান করা হবে। অথচ বাস্তবে এমন কোনো সরকারি কর্মসূচি চালু নেই। বরং ভিডিওগুলো তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। যাতে রয়েছে ভিজ্যুয়াল ত্রুটি, জাল ওয়াটারমার্ক এবং ভুয়া ওয়েবসাইটের লিংক। ৯ জুলাই ফেসবুকে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি স্কুল ক্যাম্পাসের মাঠে দাঁড়িয়ে ডিএসডব্লিউডি-এর লোগোযুক্ত টি-শার্ট পরা একজন ব্যক্তি ক্যামেরার সামনে বক্তব্য দিচ্ছেন। তিনি জানান, দেশের সব শিক্ষার্থীকেবিস্তারিত…


এবার অভিনয়ে সালমান খানের দেহরক্ষী

তিনি সালমান খানের ছায়াসঙ্গী। ভাইজানকে আঘাত করতে হলে আগে তাকে ঘায়েল করতে হবে। সালমানও ভাইয়ের মতো দেখেন দেহরক্ষী শেরাকে। ২০১১ সালে ‘বডিগার্ড’ সিনেমায় ছোট একটি দৃশ্যেও দেখা গিয়েছিল তাকে। দেড় দশক পর ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সালমানের দেহরক্ষী। বিজ্ঞাপনের মডেল হচ্ছেন তিনি। এরইমধ্যে শুটিং শেষ বিজ্ঞাপনের। রাখি বন্ধন উপলক্ষে নির্মিত এ বিজ্ঞাপনে শেরাকে দেখা যাবে ভাই হিসেবে। যখনই নারীরা কোনো বিপদে পড়বে তখন ভাই হয়ে উপস্থিত হবেন শেরা। নারীরাও তাকে দেবেন রাখি। শেষের দিকে শেরার মোবাইল ফোনে নীল আলো জ্বলতে দেখা যায়। সালমানের ফোন আসতেই ১০ মিনিটে সেখানে পৌঁছে যানবিস্তারিত…


নাশকতার আশঙ্কা, আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি

সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার আশঙ্কায় আগস্ট মাস জুড়ে রাজধানী ঢাকায় চিরুনি অভিযান চলবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম। তিনি বলেন, আগস্ট মাস ঘিরে নানারকম আশঙ্কা ও শঙ্কা রয়েছে। পত্র-পত্রিকায়ও সেসব উঠে এসেছে। এসব বিবেচনায় পুলিশ পুরোপুরি তৎপর রয়েছে। আমাদের প্রতিটি টিম, থানা ও ইউনিট কাজ করছে। সরকার পতনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতির তথ্য পুলিশ পেয়েছে বলেও জানান তিনি। বর্তমান পরিস্থিতিতে সরাসরি কোনো হুমকি নেই। তবে কিছু রাজনৈতিকবিস্তারিত…


‌‘সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে’

সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে— এমন ইঙ্গিত দিলেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। ‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে কাজের অগ্রগতি জানাতে বুধবার এক চিঠি প্রকাশ করেন তিনি। সেখানেই উঠে আসে এই বার্তা। চিঠিতে জাকারবার্গ বলেন, “সুপারইন্টেলিজেন্স সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। তবে এর সঙ্গে জড়িত রয়েছে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি। তাই কোন মডেল উন্মুক্ত থাকবে আর কোনটা থাকবে না, সেটা ভেবে-চিন্তেই সিদ্ধান্ত নিতে হবে।” জুকারবার্গের এই বক্তব্য মেটার পূর্ববর্তী অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দেয়। আগে তিনি বারবার বলে এসেছেন, এলএএমএ সিরিজের এআই মডেলগুলো ওপেন সোর্স রাখাই তাদের মূলনীতি। কিন্তু এবারের বার্তায় স্পষ্ট হয়েবিস্তারিত…


প্রতিপক্ষের জালে ৭ গোল, বার্সেলোনার বড় জয়

প্রতিপক্ষ সিউল এফসির সঙ্গে শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে ছিল বার্সেলোনা। মাঠের খেলাতেও দেখা গেল তারই প্রতিফলন। ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোল করার পর রীতিমতো গোল উৎসবে মেতে উঠল কাতালান ক্লাবটি। অবশ্য দমে না গিয়ে ভীতি ছড়িয়েছে সিউলও। যদিও শেষ পর্যন্ত বড় জয়ে শেষ হাসি বার্সারই। এশিয়া সফরে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসিকে ৭-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সিতে আজ প্রথম গোলের দেখা পেয়েছেন লামিনে ইয়ামাল। প্রথমার্ধে দুটি গোল করেছেন তিনি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন ফেরান তরেস। এছাড়া একবার করে জালের দেখা পেয়েছেন রবার্টবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!