Quick News

 

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একুশে টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এম রফিক, নির্বাহী কমিটির সদস্য আমিরুজ্জামান বাবু, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মুহাম্মদ জিল্লুর রহমান, এম ইদুজ্জামান ইদ্রিস, দৈনিক বনিক বার্তারবিস্তারিত…


ইসরায়েলে অস্ত্র রফতানি স্থগিত করল জার্মানি

গাজা উপত্যকা দখলের ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। একই সঙ্গে গাজা উপত্যকায় ব্যবহার করা যেতে পারে, ইসরায়েলের কাছে এমন অস্ত্র রফতানি স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার (০৮ আগস্ট) এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জার্মান চ্যান্সেলর বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিবেচনায় জার্মান সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেবে না।’ তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলের তীব্র অভিযানের মধ্যেই ইসরায়েলি মন্ত্রিসভার এই সিদ্ধান্ত- জিম্মিদের মুক্তি বা হামাসের নিরস্ত্রীকরণের মতো ঘোষিত লক্ষ্যগুলো অর্জন ‘ক্রমশ কঠিন’ করে তুলছে। মের্জ ইসরায়েলের এইবিস্তারিত…


ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল

চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দু’ মাস, অর্থাৎ ৬০ দিন আগে আগে ঘোষণা আসবে। সেক্ষেত্রে ঘোষণাটি ডিসেম্বর মাসের প্রথমার্ধে আসবে বলে ধরে নেয়া যেতে পারে। রোজা যদি হয় (ফেব্রুয়ারির) ১৮ তারিখ, তাহলে তার আগে নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের জন্য দু’ চার দিন সময় দিতে হবে।’ বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামী মাস থেকেই নির্বাচন কমিশন প্রবাসীদেরবিস্তারিত…


গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি একটি চায়ের দোকানে বসেছিলেন। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান তুহিন রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’। এরপর তিনিবিস্তারিত…


ডাকসু নির্বাচনের জন্য ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল চারটায় ঢাবির ডাকসু প্রাঙ্গণে প্যানেল ঘোষণা করে সংগঠনটি। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। তিনি বলেন, ‘দীর্ঘ ৬ বছর পর আবারও ডাকসু তফশিল ঘোষণা করা হয়েছে। কেউ কেউ ডাকসু বানচালের জন্য ও পরাজিত হওয়ার ভয়ে ডাকসু নির্বাচনের বিপক্ষে কাজ করছে। আমরা নারী শিক্ষার্থীদের জন্য বৈদ্যুতিক পাখা, রেজিস্ট্রার বিল্ডিং আধুনিকায়ন, হলের আবাসন, ক্লাসরুম ও লাইব্রেরি আধুনিকায়নসহ সকল কাজের প্রতিশ্রুতি জানাচ্ছি।’ এরপর ২৮ সদস্যবিশিষ্ট প্যানেল ঘোষণা করেনবিস্তারিত…


রাবির প্রথম বর্ষের ভর্তির সময়সীমা আরেক দফা বাড়ল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট চয়েজ, ভর্তির সময়সীমা আরেক দফা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৩ আগস্ট দুপুর ২টা পর্যন্ত এ সময়সীমা রাখা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার। তিনি বলেন, আজ সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। সে অনুযায়ী, আগামী ১৩ আগস্ট দুপুর ২টা পর্যন্ত ভর্তি হওয়া যাবে। এইবিস্তারিত…


গাজায় ত্রাণের গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল ২০ জনের

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। দখলদার বাহিনীর এক দিনের হামলায় প্রাণ গেছে আরও ১৩৮ ফিলিস্তিনির, আহত হয়েছেন ৭ শতাধিক। এরই মধ্যে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আশার আলো হয়ে আসা ত্রাণবাহী গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। গাজা সিভিল ডিফেন্স সংস্থা জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী ত্রাণবাহী গাড়িগুলোকে একটি অনিরাপদ সড়ক দিয়ে পাঠায়। এর মধ্যে একটি ট্রাক মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ জনতার ওপর উল্টে পড়ে। বুধবার (৬ আগস্ট) প্রকাশিত খবরে বলা হয়, খাদ্য সংকটে থাকা হাজার হাজার মানুষ ত্রাণ সহায়তার আশায় সেখানেবিস্তারিত…


গাজায় ত্রাণবাহী ট্রাক উল্টে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত

গাজার মধ্যাঞ্চলে ত্রাণ বহনকারী একটি ট্রাক উল্টে কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি নিহত। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। বুধবার (০৬ আগস্ট) ক্রমবর্ধমান ভয়াবহ মানবিক সংকটের মধ্যে খাবার ও মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর সন্ধানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি একটি ত্রাণের ট্রাক ঘিরে দাঁড়িয়ে থাকার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ট্রাকটিকে ‘ঝুকিপূর্ণ রাস্তা’ দিয়ে যেতে বাধ্য করার পর এটি সেখানে ত্রানের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ক্ষুদার্থ ফিলিস্তিনিদের ওপরেই উল্টে যায়। এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজা সিভিল ডিফেন্সেরবিস্তারিত…


ট্রাম্পের হুমকিতে বাড়তে পারে আইফোন ও তেলের দাম

বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার শিকার রাশিয়া, তা সত্ত্বেও এখনো তারা ব্যাপক পরিমাণের জ্বালানি সম্পদ ব্যবহার করে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তনের আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন যদি আগামী শুক্রবারের (০৮ আগস্ট) মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাশিয়া রাজি না হয় হলে তাদের সঙ্গে এখনো বাণিজ্য করছে এমন যে কোনো দেশের ওপর নতুন সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে। এই সেকেন্ডারি শুল্ক অনুযায়ী, এসব দেশের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির সময় শতভাগ কর আরোপ করা হবে। তেল ও গ্যাস রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি খাত। বর্তমানে চীন, ভারত ওবিস্তারিত…


আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার (০৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে,গত ৩০ জুলাই পলাতক ২৪ আসামির পক্ষে নিয়োগপ্রাপ্ত স্টেট ডিফেন্স মামলা থেকে অব্যাহতির চেয়ে শুনানি করেন। এদিন এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। তবে আজই ৩০ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরাবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!